• বিনোদন
  • বাংলা ভাষা শিখছেন সাইফ আলি খান: নেপথ্যে কি বাঙালি বায়োপিক?

বাংলা ভাষা শিখছেন সাইফ আলি খান: নেপথ্যে কি বাঙালি বায়োপিক?

অভিনয় থেকে কয়েক মাসের বিরতি নিয়ে বাড়িতে শিক্ষক রেখে বাংলা শিখছেন সাইফ। তবে কি কোনো বাঙালি মনীষীর বায়োপিকে দেখা যাবে তাঁকে?

বিনোদন ১ মিনিট পড়া
বাংলা ভাষা শিখছেন সাইফ আলি খান: নেপথ্যে কি বাঙালি বায়োপিক?

মায়ের শিকড় বাংলার মাটিতে, রক্তে বইছে ঠাকুর পরিবারের উত্তরাধিকার—তবুও পতৌদি প্রাসাদে বাংলা সাহিত্যচর্চার ছায়া বরাবরই ছিল ম্লান। এবার বলিউডের নবাব সাইফ আলি খান হঠাৎই সিদ্ধান্ত নিলেন বাংলা শেখার। আগামী কয়েক মাস শুটিং থেকে সম্পূর্ণ বিরতি নিয়ে তিনি বাড়িতে শিক্ষক রেখে নিয়মিত বাংলা শেখার পরিকল্পনা করেছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে—শিকড়ে ফেরার টান, নাকি অন্য কোনো গভীর গল্প লুকিয়ে আছে এই সিদ্ধান্তের আড়ালে?

শিকড়ে ফেরার টান, নাকি অভিনয়ের প্রস্তুতি?

অভিনেতা সাইফ আলি খান সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে তিনি তাঁর এই বিরতির সময়টা বাংলা ভাষা শেখার জন্য ব্যয় করবেন। আগামী তিন মাস তিনি নিয়মিত বাড়িতে শিক্ষক রেখে বাংলা শিখবেন বলে জানা গেছে। তাঁর মা শর্মিলা ঠাকুর তাঁকে এই উদ্যোগে নিয়মিত সাহায্যও করছেন।

এই অপ্রত্যাশিত আগ্রহের কারণে দর্শক মনে প্রশ্ন উঠেছে, তাহলে কি তিনি মায়ের মতো বা বোন সোহা আলি খানের পথ ধরে বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন? এই প্রশ্নের সরাসরি উত্তর সাইফ না দিলেও, সূত্র থেকে জানা যায়, একজন বিশিষ্ট বাঙালি ব্যক্তিত্বের জীবনচিত্রে অভিনয়ের প্রস্তুতি হিসেবেই তিনি এই উদ্যোগ নিয়েছেন। তবে, ঠিক কোন চরিত্র বা কার জীবনী নিয়ে কাজ করছেন, সে বিষয়ে তিনি এখনও মুখ খোলেননি।

ব্যক্তিগত জীবনের কঠিন সময়

বাংলা শেখার এই প্রচেষ্টার পাশাপাশি, ব্যক্তিগত জীবনেও সাইফ আলি খান এক কঠিন সময় পার করছেন। চলতি বছরের শুরুতে ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার ঘটনা এখনও তাঁকে তাড়া করে ফেরে। সম্প্রতি টুইঙ্কেল খান্না ও কাজলের টক শোতে এসে তিনি সেই ট্রমার কথাও অকপটে স্বীকার করেন।

তাঁর কথায়, ‘আজও রাতে সেই ঘটনার ছবি চোখের সামনে ভেসে ওঠে। ভাবলে আতঙ্ক লাগে যদি সেদিন দেরিতে ঘুম ভাঙত, তাহলে জেহকে (তাঁর পুত্র) বাঁচাতে পারতাম না’। এই কঠিন সময়ের মাঝেও তাঁর বাংলা শেখার আগ্রহ নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Tags: bollywood sharmila tagore biography saif ali khan bengali language bengali film