এ ঘটনায় সিয়াম (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৫ ডিসেম্বর) রাত ৭টা ১০ মিনিটের দিকে মগবাজার ফ্লাইওভার থেকে একটি ককটেল নিচে নিক্ষেপ করে দুর্বৃত্তরা। নিহত সিয়াম মগবাজার জাহিদ কার ডেকোরেশনের কর্মী ছিলেন।
ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ফ্লাইওভার থেকে একটি শক্তিশালী ককটেল নিচে কে বা কারা নিক্ষেপ করে। ধারণা করা হচ্ছে, ককটেলটি সরাসরি নিহত ব্যক্তির মাথার ওপর পড়ে। এতে সিয়াম ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার তদন্ত চলছে।