ইনস্টাগ্রামে সম্পর্কের ইঙ্গিত
সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামের মাধ্যমে ফোবি তার নতুন সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন। তবে এই সম্পর্কটি নতুন নয়; এটি তাদের শৈশব থেকেই গড়ে উঠেছিল। ফোবি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন, যেখানে তাকে তার শৈশবের বন্ধু চ্যাজ ফ্লিনের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা যায়। ক্যাপশনে শুধু একটি লাভ ইমোজি (❤️) ব্যবহার করেন তিনি। আর তাতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা।
অনুরাগীদের প্রতিক্রিয়া
পোস্টটি প্রকাশের পর পরই অনুরাগীদের মন্তব্যে ভরে ওঠে কমেন্ট বক্স। অনেকে তাদের অভিনন্দন জানাচ্ছেন, আবার কেউ মজা করে লিখেছেন, 'পুরোনো ভালোবাসা যেন এবার স্থায়ী হয়'।
পুরোনো প্রেম নতুন রূপে
জানা যায়, ফোবি ও চ্যাজ একই স্কুলে পড়াশোনা করেছেন। সেই সময় বন্ধুত্বের পাশাপাশি তাদের মধ্যে স্বল্প সময়ের জন্য একটি সম্পর্কও ছিল। দীর্ঘ বিরতির পর সেই পুরোনো সম্পর্কই এবার নতুন রূপে ফিরে এসেছে। এক সাক্ষাৎকারে ফোবি জানিয়েছিলেন, ১৫ বছর বয়স থেকে তিনি চ্যাজকে চেনেন।
আগের সম্পর্ক
চ্যাজের আগে ফোবি ব্রিটিশ সংগীত কিংবদন্তি পল ম্যাককার্টনির নাতি আর্থার ডোনাল্ডের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। ২০২৩ সালের শেষের দিকে তাদের প্রেমের গুঞ্জন শোনা যায়, যা ২০২৪ সালের মাঝামাঝি ফোবি নিজেই নিশ্চিত করেন। তবে ২০২৫ সালের শেষ দিকে সেই সম্পর্কে ইতি টানেন তারা দুজনই।