বিউটিওলজির নারায়ণগঞ্জ শাখার জমকালো উদ্বোধন
নারায়ণগঞ্জের চাষাঢ়া মোড়ে অবস্থিত আল জয়নাল ট্রেড সেন্টারের প্রথম তলায় গত শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিউটিওলজির ৮ম শাখার জমকালো উদ্বোধনী অনুষ্ঠানটি আয়োজিত হয়। এই নতুন আউটলেটটি আধুনিক ও স্বাস্থ্যসম্মত রূপচর্চায় সচেতনতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে বলে কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে।
উপস্থিত ছিলেন যারা
শাহীদাস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব সাদিম ইব্রাহিম সিফাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঠিক দুপুর ১২:৩০-এ নতুন শাখার উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বিউটিওলজির ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং প্রিমিয়াম স্কিন কেয়ার ব্র্যান্ড অরাভিয়া'র সিইও মিস আফনান পরোমা। এছাড়াও, একাধিক স্কিন কেয়ার বিশেষজ্ঞ এবং দেশের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারসহ কয়েক হাজার ক্রেতা এই আয়োজনে অংশগ্রহণ করেন। সকাল থেকেই শোরুমে ক্রেতাদের বিপুল ভিড় লক্ষ্য করা যায়।
গ্রাহকদের জন্য বিশেষ 'ধামাকা' অফার
স্কিন কেয়ার সচেতন গ্রাহকদের জন্য বিউটিওলজি এই গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে 'বছরের শেষ ধামাকা' অফার ঘোষণা করেছে। উদ্বোধনী দিনে প্রথম ৫০০ জন গ্রাহকের জন্য নিশ্চিত উপহারের ব্যবস্থা রাখা হয়। নির্দিষ্ট শর্তসাপেক্ষে উপহারগুলোর মধ্যে ছিল: প্রথম ২০০ জন গ্রাহকের জন্য 'বেলা বিউটি নাইট ক্রিম' সম্পূর্ণ বিনামূল্যে; পরবর্তী ২০০ জন গ্রাহক পান 'থানাকা', এবং শেষ ১০০ জন গ্রাহক পান 'অরাভিয়া ফেস সোপ' সম্পূর্ণ বিনামূল্যে।
উপহারের পাশাপাশি, উদ্বোধনী দিন থেকে স্টোরের সকল অথেন্টিক স্কিন কেয়ার ও বিউটি প্রোডাক্টের ওপর সর্বোচ্চ ৬০% পর্যন্ত বিশেষ মূল্যছাড় উপভোগ করার সুযোগ পান গ্রাহকরা। বিউটিওলজি মূলত বিশ্বমানের ও অথেন্টিক স্কিন কেয়ার পণ্য সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।