পদ্মা অয়েল পিএলসি'র (Padma Oil PLC) ৫৬তম বার্ষিক সাধারণ সভা (AGM) গত শনিবার ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডারদের জন্য ২০২৪-২৫ অর্থবছরের জন্য ১৬০ শতাংশ হারে নগদ লভ্যাংশ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
সভায় অনুমোদিত বিষয়াবলী ভার্চুয়ালি অনুষ্ঠিত এই সভায় শেয়ারহোল্ডাররা ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত কোম্পানির নিরীক্ষিত আর্থিক হিসাব ও পরিচালকমণ্ডলীর প্রতিবেদনের ওপর তাঁদের মতামত পেশ করেন। শেয়ারহোল্ডারগণ কোম্পানির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং নিরীক্ষিত আর্থিক বিবরণী সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এরপর ২০২৪-২৫ অর্থবছরের জন্য ১৬০ শতাংশ নগদ লভ্যাংশের প্রস্তাব সভায় চূড়ান্ত অনুমোদন পায়।
সভাপতিত্ব ও উপস্থিতি পদ্মা অয়েল পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সাবেক সচিব এ কে এম জাফর উল্লা খান সভায় সভাপতিত্ব করেন। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, সিএফও কাঞ্চন চন্দ্র সোম, এফসিএমএ ও কোম্পানি সচিব আলী আবছার এবং অন্যান্য পরিচালকদের মধ্যে গাজীউদ্দিন মোহাম্মদ মুনীর, মাহবুবা পান্না, জাকির হোসেন, তারিকুল ইসলাম খান, ড. এ কে এম আজা