• দেশজুড়ে
  • জকসু নির্বাচন: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশে আইডি কার্ড ও পাশকার্ড প্রদর্শন বাধ্যতামূলক

জকসু নির্বাচন: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশে আইডি কার্ড ও পাশকার্ড প্রদর্শন বাধ্যতামূলক

দেশজুড়ে ১ মিনিট পড়া
জকসু নির্বাচন: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশে আইডি কার্ড ও পাশকার্ড প্রদর্শন বাধ্যতামূলক

৪ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে বিশেষ এই নিষেধাজ্ঞা, নির্দেশ জারি করল প্রশাসন

আগামী ৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে প্রবেশে কঠোরতা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ক্যাম্পাসে প্রবেশকারী সকলকেই আইডি কার্ড প্রদর্শন করতে হবে।

বিশেষ নির্দেশনা জারি রবিবার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিশেষ নির্দেশনা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে যে, জকসু এবং হল সংসদ নির্বাচন উপলক্ষে ৪ জানুয়ারি (রবিবার) থেকে ৬ জানুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত নির্দিষ্ট সময়ের জন্য এই নিয়ম কার্যকর থাকবে।

কারা প্রবেশ করতে পারবেন? এই সময়ের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত বৈধ স্টুডেন্ট আইডি কার্ড অথবা জকসু নির্বাচন কমিশন প্রদত্ত আইডি কার্ড/পাস ছাড়া কোনো ব্যক্তি ক্যাম্পাসে প্রবেশ করতে বা অবস্থান করতে পারবেন না। এই পদক্ষেপ নির্বাচনের দিনগুলোতে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা জোরদার করার লক্ষ্যেই নেওয়া হয়েছে।

নির্বাচন স্থগিতাদেশ ও নতুন তারিখ উল্লেখ্য, এর আগে গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে নির্বাচন স্থগিত ঘোষণা করে প্রশাসন। পরবর্তীতে শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভ ও দাবির মুখে নির্বাচন পুনরায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং ৬ জানুয়ারিকে নতুন ভোটগ্রহণের দিন হিসেবে নির্ধারণ করা হয়। সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিচ্ছে।

Tags: bnp bangladesh politics election nomination sirajganj-3 khandakar selim jahangir