• জাতীয়
  • আজ বায়ুদূষণে শীর্ষে কাবুল, ঢাকা রয়েছে ১১তম অবস্থানে

আজ বায়ুদূষণে শীর্ষে কাবুল, ঢাকা রয়েছে ১১তম অবস্থানে

জাতীয় ১ মিনিট পড়া
আজ বায়ুদূষণে শীর্ষে কাবুল, ঢাকা রয়েছে ১১তম অবস্থানে

বৃষ্টির কারণে কিছুটা উন্নতি হলেও ঢাকার বাতাস এখনো 'অস্বাস্থ্যকর'; আইকিউএয়ার-এর সকাল ৯টার তথ্য প্রকাশ

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে পৃথিবীর বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকার বাতাসও দূষিত। সম্প্রতি বৃষ্টির কারণে ঢাকার বায়ুমান কিছুটা উন্নতির দিকে থাকলেও সোমবার (৫ জানুয়ারি) সকাল ৯টায় ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার (IQAir) থেকে এই তথ্য জানা যায়।

শীর্ষে যেসব শহর আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী, আজ ২০৬ স্কোর নিয়ে বায়ুদূষণে শীর্ষে রয়েছে আফগানিস্তানের শহর ‘কাবুল’, যা এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। ১৮৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী ‘দিল্লি’। অন্যদিকে, ১৭৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে চীনের শহর ‘সাংহাই’।

ঢাকার অবস্থান ও স্কোর ১৫৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের এই তালিকায় রাজধানী ‘ঢাকা’ রয়েছে ১১তম অবস্থানে। এই স্কোর এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়।

AQI স্কেল ও স্বাস্থ্যঝুঁকি আইকিউএয়ার স্কোর অনুযায়ী, ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বায়ু হিসেবে গণ্য করা হয়। এই ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশনের (WHO) মতে, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। বায়ুদূষণ মূলত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যানসার ও শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ায়।

Tags: bnp bangladesh politics election nomination sirajganj-3 khandakar selim jahangir