• দেশজুড়ে
  • দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় তারেক রহমান, শুরু হচ্ছে ঢাকার বাইরের প্রথম সফর

দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় তারেক রহমান, শুরু হচ্ছে ঢাকার বাইরের প্রথম সফর

আগামী ১১ জানুয়ারি বগুড়ায় পৌঁছবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরদিন বেগম খালেদা জিয়ার জন্য গণদোয়ায় অংশ নিয়ে রংপুর অভিমুখে যাত্রা করবেন।

দেশজুড়ে ১ মিনিট পড়া
দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় তারেক রহমান, শুরু হচ্ছে ঢাকার বাইরের প্রথম সফর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৯ বছর পর বগুড়া সফর করতে যাচ্ছেন। এটি ঢাকার বাইরে তাঁর প্রথম সফর। বগুড়ায় রাতযাপন শেষে তিনি রংপুর অভিমুখে যাত্রা করবেন, পথে হজরত শাহ সুলতান মাহমুদ বলখী (র.)-এর মাজার জিয়ারত করার কথা রয়েছে। আগামী ১১ জানুয়ারি তাঁর বগুড়ায় পৌঁছানোর কথা রয়েছে।

দীর্ঘ প্রতীক্ষার অবসান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সফর নিয়ে বগুড়ার দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল জানান, দীর্ঘ ১৯ বছর ১৮ দিন পর বগুড়াবাসীর গর্বের সন্তান তারেক রহমান ১১ জানুয়ারি (রোববার) বগুড়া আসছেন এবং সেদিন তিনি বগুড়ায় রাতযাপন করবেন।

গণদোয়া ও মাজার জিয়ারত পরের দিন ১২ জানুয়ারি (সোমবার) সকাল ১০টায় বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে তাঁর মা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় গণদোয়ায় অংশ নেবেন তারেক রহমান। এরপর তাঁর রংপুর যাওয়ার কথা রয়েছে। রংপুর যাওয়ার পথে তিনি হজরত শাহ সুলতান মাহমুদ বলখী (র.)-এর মাজার শরিফ জিয়ারত করবেন।

বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব এ প্রসঙ্গে বলেন, ১২ জানুয়ারি দলীয় প্রধান রংপুরে যাওয়ার পথে শিবগঞ্জ উপজেলা মহাস্থানের হজরত শাহ সুলতান মাহমুদ বলখী (র.)-এর মাজার জিয়ারত করবেন। এ সময় বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলমের নেতৃত্বে তাঁকে স্বাগত জানানো হবে এবং পরে দলীয় নেতাকর্মীরা শিবগঞ্জের শেষ সীমানা রহবল পর্যন্ত তাঁকে পৌঁছে দেবেন।

মনোনয়নপত্রের বৈধতা উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত প্রধান তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্প্রতি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। জেলা প্রশাসক জানান, তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে কোনো ধরনের ত্রুটি পাওয়া যায়নি, তাই তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

Tags: national election tarique rahman bnp bangladesh politics khaleda zia nomination rangpur bogura visit