রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, মোট ৪৩ জন প্রার্থী বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী পরিষদের শীর্ষ পদে যারা
সভাপতি পদে চৌধুরী সাইদুর রহমান কোয়েল এবং সাধারণ সম্পাদক পদে ডা. তাহসিনা শামীম তাসু নির্বাচিত হয়েছেন। এছাড়াও, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে টিআইএম গোলাম মাওলা ডলার ও মো. এনায়েত-ই-মওলা খান জয়লাভ করেছেন।
অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতগণ
সহসভাপতি পদে ফারজানা আশরাফী নীলা, ডা. মো. রানা মাহফুজুল হক, ড. মো. সাহেদ জামান, আবু হাসান মো. তোজাম্মেল হক, মুস্তারী জাহান কাকলী, খন্দকার মিজানুর রহমান, এবং মো. জাহিদ হোসেনসহ মোট সাতজন নির্বাচিত হয়েছেন।
কোষাধ্যক্ষ পদে মো. আমির সাদাত, সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট মো. শাহিনুল হক মুন, এবং যুগ্ম-সাংগঠনিক সম্পাদক পদে মো. আনোয়ারুজ্জামান ও রিফাত হোসেন অন্তর নির্বাচিত হন।
বিভিন্ন বিভাগীয় সম্পাদকগণ
বিভিন্ন বিভাগীয় সম্পাদক পদে যারা নির্বাচিত হয়েছেন, তাদের মধ্যে রয়েছেন— দপ্তর সম্পাদক পদে মো. মিজানুল হক, যুগ্ম-দপ্তর সম্পাদক পদে খন্দকার ইহসানুল আমিন ও রাহুল সরকার। প্রচার সম্পাদক পদে সুজা উদ্দিন আহমেদ, যুগ্ম-প্রচার সম্পাদক পদে মো. খালেদ বিন অলিদ (আবীর)। সাহিত্য সম্পাদক পদে জুবাইদা পারভিন, যুগ্ম-সাহিত্য সম্পাদক পদে শাহ মো. মাইনুল হোসেন শান্ত। সাংস্কৃতিক সম্পাদক পদে পলি নাসরিন, যুগ্ম-সাংস্কৃতিক সম্পাদক পদে সোয়াইব আহমেদ। ক্রীড়া সম্পাদক পদে মো. মইন উদ্দিন ফরহাদ, যুগ্ম-ক্রীড়া সম্পাদক পদে মো. আব্দুর রব সাগর। আন্তর্জাতিক সম্পাদক পদে শফিকুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক পদে এস এম মাইনুল বারি, যুগ্ম-সমাজ কল্যাণ সম্পাদক পদে মো. মনিরুজ্জামান মুন। তথ্য, প্রযুক্তি ও যোগাযোগ সম্পাদক পদে মো. সজিবুর রহমান, আইন বিষয়ক সম্পাদক পদে এ্যাড. মো. নুরুজ্জামান, উচ্চ শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ড. শামিমা নারগীস আফজা এবং যুগ্ম-উচ্চ শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে শামীমা পারভীন নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য পদে বিজয়ীরা
নির্বাহী সদস্য পদে বিজয়ী ১০ জন হলেন— আশিক মোসাদ্দেক, ডা. নাফিসুর রহমান, ডা. মো. মিজানুর রহমান, সেলিনা খান সাথি, এস এম কামরুল বাহার, মো. মনোয়ার হোসেন, মো. আনিসুজ্জামান বিপ্লব, আলী ইকবাল মো. নুরুল্লাহ, খোন্দকার জাহাঙ্গীর সিরাজ ও মো. রাশিকুজ্জামান প্রিতম।
নির্বাচন কমিশনের অভিমত
প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর মহা. হবিবুর রহমান স্বাক্ষরকৃত এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন জানায়, শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। তিনি আশা প্রকাশ করেন যে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের মাধ্যমে রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রম আরও গতিশীল হবে ।