হাতকড়া পরা অবস্থায় মাদুরোকে টেনেহিঁচড়ে নামানো হয়
সোমবার (০৫ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা যায়, হেলিকপ্টার থেকে টেনেহিঁচড়ে মাদুরোকে নামানো হচ্ছে। হাতকড়া পরানো থাকায় হেলিকপ্টার থেকে তিনি নিজে নামতে পারছিলেন না, ফলে তাঁকে টেনেহিঁচড়ে নামানো হয়।
কারাবন্দিদের পোশাক পরিহিত মাদুরো ও তাঁর স্ত্রী
বিবিসি আরও জানিয়েছে, হেলিকপ্টার থেকে নামানোর সময় মাদুরোর সঙ্গে যে নারীকে দেখা গেছে, ধারণা করা হচ্ছে তিনি মাদুরোর স্ত্রী হবেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাদক প্রয়োগকারী সংস্থার (ডিইএ) একাধিক এজেন্ট পাহারায় মাদুরো ও ওই নারীকে নিয়ে যান। এই সময় তাঁদের দু'জনেরই পরনে কারাবন্দিদের মতো পোশাক ছিল। তখনই মাদুরোকে সামান্য খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
মামলার বিচারকের পরিচয়
সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, নিকোলাস মাদুরোর বিরুদ্ধে আনা মামলার বিচার করবেন ৯২ বছর বয়সী বিচারক অ্যালভিন কে হেলারস্টেইন। এই হাই-প্রোফাইল মামলার বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে।