মানসিক সুস্থতার Practical কৌশল
প্রতিটি দিন শুরু মানেই নতুন করে ভাবার সুযোগ, দুশ্চিন্তা ও হতাশা পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা। ভালো খবর হলো, বিজ্ঞান আমাদের দেখিয়েছে কিছু বাস্তব ও কার্যকর উপায়, যেগুলো অনুসরণ করলে মানসিক সুস্থতা (Mental Well-being) অনেকটাই বাড়ানো সম্ভব। রাগ নিয়ন্ত্রণ থেকে শুরু করে গান গাওয়া বা ছোট্ট ঘুম—এমনই ৯টি বিজ্ঞানসম্মত উপায় তুলে ধরা হলো, যা আপনাকে আরও ভালো অনুভব করতে সাহায্য করতে পারে।
যে ৯টি বিজ্ঞানসম্মত উপায় মন ভালো রাখবে
১. নিখুঁত হওয়ার চেষ্টা বন্ধ করুন (Stop Perfectionism): অতিরিক্ত পারফেকশনিস্ট হওয়া মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। গবেষণায় দেখা গেছে, নিখুঁত হওয়ার চাপ থেকে হতাশা, উদ্বেগ, অনিদ্রা এমনকি আত্মহত্যার ঝুঁকিও বাড়তে পারে। এর সমাধান হলো নিজের প্রতি সহানুভূতিশীল (Self-Compassion) হওয়া। ভুল করাকে স্বাভাবিক হিসেবে মেনে নিন।
২. বন্ধুত্ব আরও শক্ত করুন: ভালো বন্ধুত্ব শুধু মন ভালো রাখে না, শরীরকেও সুস্থ রাখে। গবেষণায় দেখা গেছে, ভালো বন্ধু থাকলে হৃদরোগের ঝুঁকি কমে এবং আয়ু বাড়ে (Longevity)। বন্ধুর সুখের খবরে আন্তরিক আনন্দ প্রকাশ করলে সম্পর্ক আরও গভীর হয় এবং উভয়েরই মন ভালো থাকে।
৩. সামাজিক কোনো শখ শুরু করুন: ছবি আঁকা, গান শেখা, দলগত খেলাধুলা বা কোনো ক্লাবে যোগ দেওয়া—এসব কাজ মানসিক চাপ কমায়। Group Activity একাকিত্ব কমায় এবং মানুষের মধ্যে Social Connection তৈরি করে।
৪. রাগকে ভালো কাজে লাগান: রাগ চেপে রাখলে হৃদরোগের ঝুঁকি বাড়ে। রাগ এলে তা সৃজনশীল কাজে (Creative Work), দৌড়ানো বা ব্যায়ামে কাজে লাগান। তবে প্রতিক্রিয়া দেওয়ার আগে একটু সময় নিয়ে রাগ নিয়ন্ত্রণ করা উচিত।
৫. কৃতজ্ঞতার তালিকা লিখুন (Gratitude Journal): প্রতিদিন তিনটি ভালো ঘটনার কথা লিখে রাখার অভ্যাস মানসিক স্বাস্থ্যে দারুণ ইতিবাচক প্রভাব ফেলে—এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। দিনের শেষে ছোট ভালো বিষয়গুলো লিখে রাখলে মন ধীরে ধীরে ইতিবাচক দিকগুলো খুঁজে নিতে শেখে।
৬. ফোনকে নিজের পক্ষে ব্যবহার করুন: অতিরিক্ত ফোন ব্যবহার মনোযোগ ও ঘুমের ক্ষতি করতে পারে। তবে নোট নেওয়া, কাজের তালিকা তৈরি করা বা রিমাইন্ডার সেট করার মতো ভালো ব্যবহার মস্তিষ্কের চাপ কমায়। নোটিফিকেশন একসঙ্গে পাওয়ার সেটিং (Batch Notification) ব্যবহার করলে মনোযোগ নষ্ট কম হয়।
৭. শীতের অন্ধকার দিনগুলোকে গ্রহণ করুন: শীতে দিনের আলো কমে যাওয়ায় অনেকের মন খারাপ থাকে। তবে গবেষণা বলছে, শীতের প্রাকৃতিক সৌন্দর্য, পরিবার বা বন্ধুদের সঙ্গে ঘরোয়া সময় উপভোগ করার মানসিকতা গড়ে তুললে মন ভালো থাকে।
৮. মন ভালো করতে গান গান: একাই হোক বা দল বেঁধে গান গাওয়া মানসিক চাপ কমায়। গান গাওয়ার সময় মস্তিষ্কের বিভিন্ন অংশ একসঙ্গে কাজ করে, যা আনন্দের অনুভূতি তৈরি করে (Endorphin Release)। গান গাওয়া হৃদযন্ত্র ভালো রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও পারে।
৯. অল্প সময়ের ঘুম নিন (Power Nap): গবেষণায় দেখা গেছে, ৫-১৫ মিনিটের ঘুম মস্তিষ্ককে সতেজ করে এবং কাজের দক্ষতা বাড়ায়। তবে ২০ মিনিটের বেশি ঘুমালে মাথা ভার লাগতে পারে। দুপুর ২টা থেকে ৪টার মধ্যে এটি নেওয়ার সবচেয়ে ভালো সময়।