• জাতীয়
  • নাভারণে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প

নাভারণে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প

জাতীয় ১ মিনিট পড়া
নাভারণে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প

যশোরের শার্শা উপজেলার নাভারণে ক্যানসার, প্যারালাইসিস, বাত ও দীর্ঘস্থায়ী ব্যথায় আক্রান্ত রোগীদের জন্য অনুষ্ঠিত হয়ে গেলো এক দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প, স্বাস্থ্য সচেতনতা সভা ও স্বাস্থ্য পরামর্শ সেবা কার্যক্রম।

শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) ঢাকার খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এই আয়োজনটি যৌথভাবে আয়োজন করে সামাজিক ও মানবিক সংগঠন ‘আমরা নারী’ এবং ‘ল্যাবজোন ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টর’স চেম্বার’।

দিনব্যাপী এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পে শার্শা উপজেলার বিভিন্ন এলাকা ছাড়াও পার্শ্ববর্তী উপজেলা ঝিকরগাছা থেকে আগত ৫শয়েরও বেশি বিভিন্ন বয়সী নারী ও পুরুষ অংশ নেন এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা নেন।

স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার— এই দর্শনকে সামনে রেখে আয়োজিত এই কার্যক্রম সম্পর্কে ‘আমরা নারী’র প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এম এম জাহিদুর রহমান (বিপ্লব) বলেন, ‘মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে স্বাস্থ্যসেবা রাষ্ট্রের কাছে নাগরিক হিসেবে একটি বিশেষ অধিকার। “আমরা নারী” একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন, যা নারীর ক্ষমতায়নের লক্ষ্যে গড়ে উঠেছে।’

এই আয়োজন স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

Tags: নাভারণ দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প