চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ইতোমধ্যেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দারুণ সাড়া ফেলেছে। চট্টগ্রাম পর্বের ম্যাচগুলোও সেখানেই অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল, ১২ জানুয়ারি সিলেট পর্বের শেষ দিন, এরপর টুর্নামেন্টের বাকি সব ম্যাচ—ফাইনালসহ—অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
সিলেট পর্বের শেষ দিনে দুটি ম্যাচ সিলেট পর্বের শেষ দিনে মাঠে গড়াবে দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে সিলেট টাইটানস মুখোমুখি হবে রংপুর রাইডার্স-এর। দিনের শেষ ম্যাচে একে অপরের বিপক্ষে খেলবে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স।
ঢাকা পর্বের টিকিট মূল্য তালিকা ঢাকা পর্বের ম্যাচগুলোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টিকিট মূল্য ঘোষণা করেছে। সর্বনিম্ন ২০০ টাকায় ইস্টার্ন গ্যালারির টিকিট কেটে দর্শকরা স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ পাবেন। বিভিন্ন স্ট্যান্ডের জন্য টিকিটের মূল্য নিচে দেওয়া হলো:
- ইস্টার্ন গ্যালারি: ২০০ টাকা
- নর্দার্ন গ্যালারি ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ড: ৩০০ টাকা
- শহীদ জুয়েল স্ট্যান্ড ও শহীদ মুশতাক স্ট্যান্ড: ৫০০ টাকা
- জিরো ওয়েস্ট জোন: ৬০০ টাকা
- ইন্টারন্যাশনাল গ্যালারি: ৮০০ টাকা
- ইন্টারন্যাশনাল লাউঞ্জ: ১,০০০ টাকা
- গ্র্যান্ড স্ট্যান্ড: ২,০০০ টাকা
পয়েন্ট টেবিলের হালনাগাদ চলতি আসরে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে চট্টগ্রাম রয়্যালস। সাত ম্যাচে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রাজশাহী ওয়ারিয়র্স। তৃতীয় স্থানে রংপুর রাইডার্স (৮ পয়েন্ট), এবং সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে সিলেট টাইটানস। পাঁচ নম্বরে ঢাকা ক্যাপিটালস এবং ছয়ে রয়েছে নোয়াখালী এক্সপ্রেস।