• দেশজুড়ে
  • বিএনপিতে যোগ দিলেন ইউনিয়ন পরিষদের সাবেক তিন চেয়ারম্যান

বিএনপিতে যোগ দিলেন ইউনিয়ন পরিষদের সাবেক তিন চেয়ারম্যান

দেশজুড়ে ১ মিনিট পড়া
বিএনপিতে যোগ দিলেন ইউনিয়ন পরিষদের সাবেক তিন চেয়ারম্যান

তৈয়ব আলী সরকার , নীলফামারী প্রতিনিধি:

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে সেচ্ছায় যোগদান করেছেন নীলফামারী সদরের সাবেক তিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে সেচ্ছায় যোগদান করেছেন নীলফামারী সদরের সাবেক তিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। রবিবার (১১ জানুয়ারী) রাত সাড়ে নয়টার দিকে জেলা বিএনপি দলীয় কার্যালয়ে এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এর আহবায়ক ও নীলফামারী-২ (সদর) আসনে বিএনপির প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের হাতে ফুলের তোড়া উপহার দিয়ে বিএনপিতে যোগ দেন তারা। এসময় দলের পক্ষ থেকে তাঁদের মিস্টি মুখ করানো হয়। যোগদানকারী তিন সাবেক জনপ্রতিনিধি হলেন, সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের আসাফুদদৌলা খোকন, কুন্দপুকুর ইউনিয়নের শাহজাহান আলী চৌধুরী ও চড়াইখোলা ইউনিয়নের মোশাররফ হোসেন বসুনিয়া মানিক। এছাড়াও আগামী কয়েকদিনের মধ্যে বেশ কয়েকজন সাবেক চেয়ারম্যানদের যোগ করার কথা রয়েছে। আনুষ্ঠানিক ভাবে বিএনপিতে যোগ দিয়ে শাহজাহান আলী চৌধুরী বলেন, বিএনপির মত একটি বড় দলে যোগদান করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার পর তার প্রতি মানুষের যে আস্থা ভালোবাসা সেটি অহংকার করার মত। আমি সেই দলে যোগ দিয়েছি। আগামীকাল থেকে আমি আমার ইউনিয়নের প্রতিটি এলাকায় গিয়ে ধানের শীষে ভোট দেয়ার জন্য ভোটারদের প্রতি আহবান জানানো। প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, আমি তৃণমুলে গিয়ে মানুষের যে অভুতপুর্ব সাড়া পেয়েছি এজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন, একজন এমপি শুধু দলের নয় সব মানুষের। সবাই মিলে নীলফামারীকে এগিয়ে নিয়ে যেতে চাই। আপনারা আমার হাতকে শক্তিশালী করবেন বলে আশা করি। পরে যোগদানকারী তিন সাবেক চেয়ারম্যানকে মিষ্টিমুখ করান প্রকৌশলী তুহিন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল, যুগ্ম আহবায়ক সোহেল পারভেজ ও মোস্তফা হক প্রধান বাচ্চু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলম প্রমুখ ।

Tags: বিএনপিতে যোগ দিলেন ইউনিয়ন সাবেক তিন চেয়ারম্যান