বলিউডে ক্যাটফাইট: নতুন গুঞ্জন
বলিউডের ঝলমলে দুনিয়ায় হাসির আড়ালে সম্পর্কের জটিলতা নতুন কিছু নয়। শুটিং সেটে থাপ্পড়ের গুঞ্জন থেকে ভ্যানিটি ভ্যান দখল নিয়ে কানাঘুষা—বিনোদন জগতে এমন ঘটনা প্রায়ই শোনা যায়। সেই পুরোনো তালিকায় এবার আগুন ঢাললেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা যখন আলিয়া ভাটকে 'সুযোগসন্ধানী' বলে দাবি তোলেন, তখন সেই পোস্টে সমর্থন দিয়ে লাইক দিতে দেখা যায় এই তরুণীকে।
বিতর্কের সূত্রপাত ‘হক’ সিনেমার পোস্ট ঘিরে
বিতর্কের মূল সূত্রপাত হয় আলিয়ার একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে ঘিরে। সম্প্রতি মুক্তি পাওয়া 'হক' সিনেমার জন্য অভিনেত্রী ইয়ামি গৌতমের ভূয়সী প্রশংসা করে আলিয়া নিজেকে ইয়ামির 'ফ্যান' বলে দাবি করেছিলেন। আলিয়ার এই পোস্ট নিয়েই শুরু হয় জল্পনা। নেটাগরিকদের একাংশের অনুমান, 'ধুরন্ধর' সিনেমার নির্মাতা আদিত্য ধরের নতুন কোনো ছবিতে কাজ পাওয়ার উদ্দেশ্যেই আলিয়া তার স্ত্রী ইয়ামির প্রশংসা করছেন।
প্রশংসা নিয়ে নেটিজেনদের প্রশ্ন
আলোচনায় এসেছে, আলিয়ার স্বামী রণবীর সিং আদিত্য ধরের ঘনিষ্ঠ বন্ধু হওয়া সত্ত্বেও আলিয়া 'ধুরন্ধর' সিনেমাটি মুক্তির আগে বা পরে কোনো শুভেচ্ছা জানাননি। যদিও এর কারণ হিসেবে উঠে আসে আলিয়ার সৎভাই রাহুল ভাটের সঙ্গে ২৬/১১ মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত ডেভিড হেডলির যোগাযোগের বিষয়টি। তবে আদিত্য পরিচালিত ছবিটি হাজার কোটি টাকার ব্যবসা পেরোনোর পরপরই আলিয়ার কাছ থেকে শুভেচ্ছাবার্তা আসে, যা নিয়ে গত কয়েক দিন ধরে জোর আলোচনা চলছিল। তাই নেটিজেনরা দাবি করছেন, আদিত্য ধরের ছবিতে সুযোগ পেতেই আলিয়া এই মুহূর্তে ইয়ামির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
অনন্যার সমর্থনে বাড়ল জল্পনা
সেই পরিপ্রেক্ষিতেই আলিয়াকে 'সুযোগসন্ধানী' আখ্যা দেওয়া নেটিজেনদের একটি পোস্ট দ্রুত ভাইরাল হয়ে যায়। সেই ভাইরাল পোস্টটিতেই লাইক দিয়ে বসেন অনন্যা পাণ্ডে। প্রসঙ্গত, বর্তমানে আলিয়ার সঙ্গে অনন্যার সম্পর্ক মসৃণ নয় বলেই শোনা যায়। গত বছর ফিল্মফেয়ার ওটিটি অনুষ্ঠানে অনন্যাকে দেখেও আলিয়া তাকে না চেনার ভান করেছিলেন বলে অভিযোগ ওঠে। শুধু তাই নয়, অভিনেতা ভিকি কৌশলকে দেখতে পেয়ে তাকে পাশ কাটিয়ে চলে যান আলিয়া ভাট। নেটিজেনরা মনে করছেন, অতীতের এই তিক্ততার কারণেই অনন্যা আলিয়াকে কটাক্ষ করা পোস্টে লাইক দিয়েছেন।