• দেশজুড়ে
  • একটি বইয়ের একটি লাইন জীবন পাল্টে দিতে পারে ; জামালপুর জেলা প্রশাসক

একটি বইয়ের একটি লাইন জীবন পাল্টে দিতে পারে ; জামালপুর জেলা প্রশাসক

দেশজুড়ে ১ মিনিট পড়া
একটি বইয়ের একটি লাইন জীবন পাল্টে দিতে পারে ;  জামালপুর জেলা প্রশাসক

জামালপুর প্রতিনিধি

জামালপুর পাবলিক লাইব্রেরিকে পাঠকপ্রিয়তা এবং লাইব্রেরিকেন্দ্রিক সৃজনশীল কর্মতৎপরতা বৃদ্ধির লক্ষে পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হয় অভিনব এক অনুষ্ঠান।

'বই পড়ার আনন্দে পিঠা উৎসবের রঙে' এ স্লোগানে সামনে রেখে বৃহস্পতিবার জামালপুর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত উৎসবের উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। তিনি নতুন প্রজন্মের ছাত্র, ছাত্রীদের বই পড়ার গুরুত্ব তুলে ধরে বলেন একটি বইয়ের একটি লাইন জীবন বদলে দিতে পারে। জেলা প্রশাসক বলেন লাইব্রেরিকেন্দ্রিক সৃজনশীল কর্মকান্ড বৃদ্ধি করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর প্রতিমাসে একবার হলেও অনুষ্ঠান করা হবে। তিনি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়ে বলেন এখানে নানা সেমিনার, সভা করাসহ সংস্কৃতিসেবী ও পাঠকদের সরব উপস্থিতি নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে অংশ নেন জামালপুর পৌরসভার প্রশাসক মৌসুমী খানম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুমী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুছ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার। এতে আলোচনায় অংশ নেন জামালপুর পাবলিক লাইব্রেরির আজীবন সদস্য বাংলারচিঠি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম, কবি সাযযাদ আনসারী, শিক্ষার্থীদের মাঝে ইন্দ্রনীল দে, জারিফ আরিয়ান, তামজিদ আক্তার, মুস্তাইন বিল্লাহ, হাসানুল ইসলাম, মোহাইমিন ইসলাম, আজমাইন জারিফ, মুন্তাসির আল মাহমুদ, সৈয়দা জুনায়না জান্নাত প্রমুখ। বিদ্যালয়ের শিক্ষার্থীদের বুদ্ধিদীপ্ত বক্তব্যে জেলা প্রশাসকসহ উপস্থিত শিক্ষক, অভিভাবক ও অতিথিরা বিস্ময় প্রকাশ করেন। পরে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে হরেকরকম পিঠা, পুলি, ঝালমুড়ি দিয়ে আপ্যায়ন করানো হয়।

Tags: সৃজনশীল বই অভিনব অনুষ্ঠান