ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) তালেবুর রহমান জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশন বিমানবন্দর এলাকা ও তার উত্তর-দক্ষিণে ১ দশমিক৫ কিলোমিটার পাশাপাশি গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনকে নিরব এলাকা ঘোষণা করেছে।
সড়ক পরিবহন আইন ২০১৮ এর ধারা ৪৫ এবং শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫ অনুযায়ী এসব এলাকায় হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ। দণ্ড হিসেবে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা বা তিন মাসের কারাদণ্ড হতে পারে।
নির্ধারিত এলাকা ও বিধিমালা অনুযায়ী, পুলিশকে হর্ন বাজানো বা শব্দদূষণ করার জন্য জরিমানা আরোপের ক্ষমতা দেওয়া হয়েছে। ডিএমপি বলেছে, এসব এলাকায় কেউ হর্ন বাজালে কঠোর শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।