• কর্পোরেট কর্নার
  • স্কিন ক্যাফে ইয়ুথ কার্নিভাল ২০২৬: রাজশাহীতে তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ

স্কিন ক্যাফে ইয়ুথ কার্নিভাল ২০২৬: রাজশাহীতে তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ

সাংস্কৃতিক নিদর্শন উদযাপন ও স্কিন ক্যাফের পরিচিতি বৃদ্ধিতে এই কার্নিভাল রাজশাহীর তরুণ সমাজে আলোড়ন সৃষ্টি করেছে।

কর্পোরেট কর্নার ১ মিনিট পড়া
স্কিন ক্যাফে ইয়ুথ কার্নিভাল ২০২৬: রাজশাহীতে তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ

রাজশাহী অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যকে এক ছাতার নিচে নিয়ে আসা এবং তরুণ প্রজন্মের কাছে 'স্কিন ক্যাফে'-কে পরিচিত করার লক্ষ্যে সম্প্রতি রাজশাহীতে অনুষ্ঠিত হলো স্কিন ক্যাফে ইয়ুথ কার্নিভাল ২০২৬। এই আয়োজনে দুই শতাধিক তরুণ-তরুণীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

স্কিন ক্যাফে ইয়ুথ কার্নিভালের রোড শো

নগরীর তরুণ-তরুণীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে কার্নিভালের আনুষ্ঠানিকতা শুরু হয় স্কিন ক্যাফের একটি প্রদর্শনীমূলক রোড শো-এর মাধ্যমে। ব্র্যান্ডিং রিকশা সহযোগে এই রোড শো রাজশাহীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এটি দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে এবং কার্নিভালের বার্তা পৌঁছে দেয়।

সাংস্কৃতিক পরিবেশনা ও গেমস শো

রোড শো শেষে সকল ব্র্যান্ডিং রিকশা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে এসে জড়ো হয়। সেখানে শুরু হয় আয়োজনের সাংস্কৃতিক পর্ব। দুই শতাধিক তরুণ-তরুণীর অংশগ্রহণে এই পর্বটি বেশ প্রাণবন্ত ছিল। সাংস্কৃতিক পরিবেশনার পর অনুষ্ঠিত হয় গেমস শো। তরুণ অংশগ্রহণকারীরা উৎসাহের সঙ্গে বিভিন্ন গেমসে অংশ নেয়।

পুরস্কার বিতরণী ও উচ্ছ্বাস

গেমস শোতে বিজয়ী বিশজনেরও বেশি তরুণ-তরুণীকে উপহার হিসেবে দেওয়া হয় স্কিন ক্যাফের মানসম্মত স্কিন কেয়ার প্রোডাক্টস। উপহার পেয়ে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং নগরীর অন্যান্য তরুণ-তরুণীদের মধ্যে এই ইয়ুথ কার্নিভাল নিয়ে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়। পুরস্কার বিতরণের মাধ্যমে সফলভাবে স্কিন ক্যাফে ইয়ুথ কার্নিভাল রাজশাহীর আয়োজন সমাপ্ত হয়।

Tags: bangladesh rajshahi road show cultural event skincare skin cafe youth carnival