যেখানে নিপীড়ন, অত্যাচার, নির্যাতন কিংবা কোনও ধরনের বৈষম্যের জায়গা থাকবে না।’
পরিবর্তনের লক্ষ্যে ‘হ্যাঁ’ ভোট কার্যক্রমের উদ্বোধন এবং ভোটার সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে গাইবান্ধায় মতবিনিময় সভায় সভায় তিনি এসব কথা বলেন। সোমবার (১৯ জানুয়ারি) বিকালে গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ভোটারদের আস্থা বৃদ্ধি, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশে সম্পন্ন করা এবং ভোটারদের নিরাপদ ভোটাধিকার নিশ্চিত করাই ছিল এ সভার মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি ড. আসিফ নজরুল তার বক্তব্যে বলেন, ‘গণভোট কোনও দলের পক্ষে-বিপক্ষে নয়, এটি নতুন বাংলাদেশের পক্ষে-বিপক্ষে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে অনিয়ম থাকবে না, অবিচার থাকবে না, শোষণ থাকবে না এবং বৈষম্য থাকবে না।
‘এবারের নির্বাচনের বড় বৈশিষ্ট্য হলো, নির্বাচন ও গণভোট একইসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, প্রবাসী বাংলাদেশিরা প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। পরিবর্তনের জন্যই এই গণভোটের আয়োজন করা হয়েছে।’
শহীদ হাদির হত্যাকারীদের বিচার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘শহীদ হাদি হত্যার বিচার হবেই। বিচারের দাবিতে যে কণ্ঠ উচ্চারিত হয়েছে তা জাগ্রত রাখতে হবে। যদি পুলিশের তদন্ত বা চার্জশিট পছন্দ না হয়, তবে নারাজি পিটিশন দেওয়া যায়। ত্রুটিপূর্ণ চার্জশিটের ভিত্তিতে বিচার হলে বিচারও ত্রুটিপূর্ণ হয়। আদালত তার কাজ করেছে, মন্ত্রণালয়ও দ্রুত বিচারকার্য নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। সঠিক বিচার থেকে বিন্দুমাত্র সরে আসা হবে না।’
মতবিনিময় সভায় বক্তারা শান্তিপূর্ণ নির্বাচন, ভোটার উপস্থিতি বৃদ্ধি, নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিতকরণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে সভা পরিচালিত হয়। সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মতবিনিময় সভার আগে ড. আসিফ নজরুল পরিবর্তনের জন্য ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা ও ভোটার সচেতনতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।