• জীবনযাপন
  • শীতকালীন গাজরের আচার তৈরির সহজ রেসিপি

শীতকালীন গাজরের আচার তৈরির সহজ রেসিপি

শীতের রঙিন সবজি গাজর দিয়ে তৈরি আচার যা খুব সহজে ঘরেই বানিয়ে নিতে পারেন।

জীবনযাপন ১ মিনিট পড়া
শীতকালীন গাজরের আচার তৈরির সহজ রেসিপি

শীতকালে বাজারে মেলে মিষ্টি ও রঙিন গাজর। এই সুস্বাদু সবজি দিয়ে সহজেই তৈরি করা যায় মুখরোচক আচার। রেসিপি বিশেষজ্ঞ অসিত কর্মকারের দেওয়া এই ঝটপট রেসিপিটি অনুসরণ করে ঘরেই বানিয়ে ফেলুন মজাদার গাজরের আচার। এতে স্বাদ ও স্বাস্থ্য—দুয়েরই মেলবন্ধন ঘটবে।

উপকরণ

  • গাজর: ৩ কাপ (জুলিয়ান কাট)
  • মুলা: ১ কাপ (জুলিয়ান কাট)
  • সবুজ ক্যাপসিকাম: ১ কাপ (জুলিয়ান কাট)
  • আদা: আধা কাপ (জুলিয়ান কাট)
  • পেঁয়াজ: ১ কাপ (জুলিয়ান কাট)
  • রসুন: ২ কোয়া
  • ভিনেগার: ২ কাপ
  • লবণ: আধা চা-চামচ
  • চিনি: আধা চা-চামচ
  • গোলমরিচের গুঁড়া: আধা চা-চামচ
  • গোটা ধনে: আধা চা-চামচ।

প্রণালি

প্রথমে গাজর, মুলা, ক্যাপসিকাম, আদা ও পেঁয়াজগুলো ভালো করে ধুয়ে একটি শুকনো কাপড়ের সাহায্যে ভালোভাবে মুছে নিন, যেন তাতে কোনো পানি না থাকে। এবার বাকি সব উপকরণ অর্থাৎ রসুন, ভিনেগার, লবণ, চিনি, গোলমরিচের গুঁড়া এবং গোটা ধনে একসঙ্গে মেশান। এই মিশ্রণটি একটি পরিষ্কার, শুকনো কাচের বয়ামে ভরে নিন। ঢাকনা বন্ধ করে ঠান্ডা জায়গায় সংরক্ষণ করুন। দুই থেকে তিন দিন পর এই আচারটি খাওয়ার উপযোগী হবে।

Tags: winter food recipe carrot pickle vegetable recipe naksha