আধুনিক নগরজীবনের প্রেম, মান-অভিমান আর সম্পর্কের টানাপড়েন নিয়ে নির্মিত এই রোমান্টিক-কমেডি ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা রেজাউর রহমান।
সময়ের জনপ্রিয়মুখ ইয়াশ রোহান ও পারসা ইভানা জুটিকে হইচই-এর পর্দায় প্রথমবার দেখা যাবে। পর্দায় তাদের রসায়ন বরাবরই দর্শকদের পছন্দের, আর এই ফিল্মে তাদেরকে একদম নতুন ও সময়োপযোগী অবতারে দেখা যাবে।
এই সিনেমায় অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তারিক আনাম খান, তুষার খান, রোজী সিদ্দিকী, দীপা খন্দকারসহ আরও অনেককেই।
পরিচালক রেজাউর রহমান এর আগে সমসাময়িক গল্পের জন্য প্রশংসিত হয়েছেন। এই কনটেন্ট নিয়ে তিনি বলেন, ‘আমরা এমন এক সময়ের গল্প বলতে চেয়েছি যেখানে ভালোবাসা আছে, কিন্তু ব্যক্তিগত স্পেস আর ক্যারিয়ারের চাপে সম্পর্কের সমীকরণগুলো বদলে যাচ্ছে। ইয়াশ-পারসা দুজনেই তাদের চরিত্রে অসাধারণ কাজ করেছেন। দর্শকদের জন্য এটি এক ঘণ্টার এক রিফ্রেশিং অভিজ্ঞতা হবে।’ ইয়াশ ও পারসা ইয়াশ ও পারসা অভিনেতা ইয়াশ রোহান তার অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ‘একসাথে আলাদা-এর স্ক্রিপ্টটা পড়ার সময়ই আমার মনে হয়েছে এটা আমাদের চারপাশের পরিচিত সব মানুষের গল্প। পোস্টার দেখে দর্শকরা যে আগ্রহ দেখাচ্ছেন আশা করছি সিনেমাটি মুক্তির পর সেই ভালোবাসা আরও বাড়বে।’
অভিনেত্রী পারসা ইভানা বলেন, ‘এই চরিত্রটি আমার আগের কাজগুলো থেকে বেশ আলাদা। রোমান্টিক কমেডি হলেও এর ভেতরে অনেক সূক্ষ্ম মানবিক অনুভূতি আছে। ইয়াশ আর আমি চেষ্টা করেছি পর্দায় সেই ম্যাজিকটা ফুটিয়ে তুলতে।