পাশাপাশি কোকোর উদ্দেশে করা দোয়া মাহফিলে অংশ নিয়েছেন তিনি।
আজ শনিবার (২৪ জানুয়ারি) বিকালে বনানীতে কোকোর কবর জিয়ারত শেষে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দোয়া ও মোনাজাতের আয়োজনে তারেক রহমান বাদেও জিয়া পরিববারের বাকি সদস্যরাও যোগ দেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও ড. মাহাদী আমিনসহ কেন্দ্রীয় নেতারা।
এর আগে সকাল সাড়ে ৯টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলের নেতাকর্মীরা বনানী কবরস্থানে কোকোর কবর জিয়ারত করেন। পরে বেলা ১১টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে অংশ নেন রিজভীসহ কেন্দ্রীয় নেতারা।
২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো। তার জন্ম ১৯৬৯ সালের ১২ আগস্ট। তিনি ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।
২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর ওই বছরের ৩ সেপ্টেম্বর ভোরে সেনানিবাসের বাড়ি থেকে মা খালেদা জিয়ার সঙ্গে গ্রেফতার হন কোকো। ২০০৮ সালের ১৮ জুলাই চিকিৎসা নিতে সপরিবারে ব্যাংককে যান তিনি। পরে মালয়েশিয়ায় যান। সেখানেই তার মৃত্যু হয়।