রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থিত দোকানপাট ও শপিংমল নির্দিষ্ট দিনে বন্ধ রাখার নিয়ম রয়েছে। এই রুটিন জানা থাকলে নগরবাসীর কেনাকাটা বা অন্যান্য প্রয়োজনীয় কাজ সারতে সুবিধা হয়। আজকের দিন অর্থাৎ সোমবার (২৬ জানুয়ারি) যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে, তা বিস্তারিত তুলে ধরা হলো:
যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে
সোমবার বন্ধ থাকা এলাকার মধ্যে রয়েছে— আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টার সিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ী একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ এবং সানারপাড়।
বন্ধ থাকবে যেসব শপিং সেন্টার ও দোকানপাট
নির্দিষ্ট কিছু শপিং কমপ্লেক্স ও মার্কেটও আজ বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে— রামপুরার মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, মেরাদিয়া বাজার, আয়েশা-মোশারফ শপিং কমপ্লেক্স, দনিয়া তেজারত সুপার মার্কেট, আবেদীন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট।