সোমবার (২৬ জানুয়ারি) সকালে শ্যামপুরের পশ্চিম জুরাইন এক্সপ্রেসওয়ে সালাউদ্দিন পেট্রোল পাম্পের সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম এ তথ্য জানান।
অর্ক ড্যাফোডিল ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালী সদর উপজেলায়। বর্তমানে পূর্ব রামপুরায় থাকতেন।
এসআই আজিজুল ইসলাম বলেন, একটি থামানো ট্রাকের পেছনে দ্রুতগতিতে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে চালক তাজ ওয়ার রহমান অর্ক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নেন। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে সেখান থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
মৃতের স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, সাত-আট মাস আগে কেরানীগঞ্জে একটি মেয়ের সঙ্গে তার বাদগান হয়। তিনি সকালে মোটরসাইকেলে কেরানীগঞ্জ যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারান।
মৃতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহটি বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এসআই।