• দেশজুড়ে
  • প্রত্যেকটা সন্ত্রাসকে মানুষের বাড়িতে কাজ করাই ছাড়বো— হান্নান মাসুদ

প্রত্যেকটা সন্ত্রাসকে মানুষের বাড়িতে কাজ করাই ছাড়বো— হান্নান মাসুদ

দেশজুড়ে ১ মিনিট পড়া
প্রত্যেকটা সন্ত্রাসকে মানুষের বাড়িতে কাজ করাই ছাড়বো— হান্নান মাসুদ

নোয়াখালী প্রতিনিধি

প্রত্যেকটা সন্ত্রাসকে মানুষের বাড়িতে কাজ করে খাইতে হবে, খাইতে হলে মানুষের বাড়িতে কাজ করে খাইতে হবে, বদলা দিয়ে খাইতে হবে, কিন্তু সন্ত্রাসী করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৬ আসন থেকে দশ দলীয় প্রার্থী এনসিপির সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ৷

সোমবার ২৬ জানুয়ারী সকালে নিজ আসন দ্বীপ উপজেলা হাতিয়া পৌরসভার বটতলী বাজারে জনসাধারণের জন্য বক্তব্যের সময় এমন মন্তব্য করেন তিনি৷ এসময় হান্নান মাসুদ দ্বীপ হাতিয়ার এ লড়াইয়ে সর্বসাধারণকে একত্র হয়ে কাজ করার আহবান জানান৷ এ লড়াইকে তিনি দ্বীপ হাতিয়ার মজলুম মানুষের আত্মসম্মানের লড়াই বলে আখ্যা দেন৷

হান্নান মাসুদ এসময় প্রতিপক্ষের উদ্দেশ্যে বলেন, তারা যে টাকায় লাঠিয়াল পালতো, সেটা আমরা বন্ধ করে দেব৷ আমরা সিএনজি স্টেশন, হুন্ডা স্টেশনের চাঁদাবাজি বন্ধ করে দিলে, ঘাটে মানুষের পকেট কাটা বন্ধ করে দিলে তারা আর লাঠিয়াল পালতে পারবেননা৷ লাঠিয়ালদের চালের কার্ড, ডালের কার্ড বন্ধ করে দিলে সন্ত্রাসীরা ঠান্ডা হয়ে যাবে৷ সমাজ ব্যবস্থা ঠান্ডা হয়ে যাবে৷

এসময় হান্নান মাসুদ হাতিয়া পৌরসভার খবির মিয়া বাজার, বটতলী বাজার, ব্রিক ফিল্ড বাজার, আলম মার্কেট, ওছখালী বাজারসহ পৌরসভার গুরত্বপূর্ণ সকল বাজারে সাধারণ মানুষের সাথে দেখা করেন এবং শাপলা কলি মার্কায় ভোট চান৷ লোকজন হান্নান মাসুদকে পেয়ে তাদের দাবি তুলে ধরেন এবং হাতিয়ায় চব্বিশের বিপ্লবোত্তর সময় নানা উন্নয়নের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন৷

দিনব্যাপী নির্বাচনী এই পথসভায় এনসিপির সকল স্তরের নেতাকর্মী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ ১১ দলীয় জোটের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন৷ ১১দল এ সময় হাতিয়ায় নতুন বন্দোবস্তের বিষয়ে ঐক্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথা জানান৷