সাঙ্গু নদীতে নৌকাডুবির ঘটনা
শনিবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে জেলে পাড়ার পাশের এলাকায় সাঙ্গু নদীতে এই দুর্ঘটনা ঘটে। জামায়াতে ইসলামীর ১৫ জন নেতাকর্মী নির্বাচনী প্রচারণার জন্য নৌকাযোগে যাচ্ছিলেন।
আহত ও উদ্ধার
নৌকাটি ডুবে যাওয়ার পর ১৫ জনের মধ্যে ১২ জন নেতাকর্মী সাঁতার কেটে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। তবে সাঁতার না জানা তিনজন নদীতে ডুবে যান। স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। আহতদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের পরিচয়
আহত তিন নেতাকর্মী হলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের আমিলাইশ ইউনিয়ন শাখার সভাপতি আবদুর রহমান (৫০), জামায়াত কর্মী আবদুল মোমেন (৩৫) ও মোহাম্মদ মনির (৩৫)।
জামায়াত নেতার বক্তব্য
আমিলাইষ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার বিকেলে ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের জেলে পাড়া এলাকায় নৌকাযোগে প্রচারণার জন্য যাওয়ার সময় জেলে পাড়া এলাকায় হাতবায়া নৌকাটি ডুবে যায়। এতে তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন এবং তাদের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, বর্তমানে আল্লাহর রহমতে তারা সুস্থ আছেন।