• দেশজুড়ে
  • আনসার আল ইসলামের ৫ সদস্যের বিরুদ্ধে চার্জশিট

আনসার আল ইসলামের ৫ সদস্যের বিরুদ্ধে চার্জশিট

দেশজুড়ে ১ মিনিট পড়া
আনসার আল ইসলামের ৫ সদস্যের বিরুদ্ধে চার্জশিট

নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর ৫ সদস্যের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে চার্জশিট দিয়েছে র‌্যাব-৬ যশোর।

মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-৬ সিপিসি-৩ ক্যাম্পের এসআই মিহির কান্তি হালদার।

অভিযুক্ত আসামিরা হলেন জেলার মণিরামপুর উপজেলার টুনিয়াঘরা গ্রামের রজব আলীর ছেলে আব্দুল্লাহ আল গালিব, সদর উপজেলার রামনগর পুকুরকুল এলাকায় মৃত আতিয়ার রহমানের ছেলে নাদির হোসেন, কচুয়া গ্রামের আইয়ুব আলীর ছেলে জাফর হোসেন ওরফে শিমুল খান ও নড়াইল সদর উপজেলার উজিরপুর গ্রামের নূর আহম্মদের ছেলে ওসামা।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২১ সালের ৫ সেপ্টেম্বর রাতে যশোরের র‌্যাবের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে টুনিয়াঘরা গ্রামের রজব আলীর বাড়িতে অভিযান চালায়।

এসময় রজব আলীর ছেলে মোহাম্মদ আলী ওরফে শেখ মোহাম্মদ আলীসহ তার তিন সহযোগীকে আটক করা হয়। আটকদের কাছ থেকে উগ্রবাদী নথিপত্র, একটি ল্যাপটপ এবং পাঁচটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৬ যশোর ক্যাম্পের ডিএডি রিপন শিকদার বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে মামলা দিয়ে আটক চারজনকে মণিরমাপুর থানায় সোপর্দ করেন। পরবর্তীতে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অপর সদস্য ওসামাকে আটক করে পুলিশ।

মামলাটি প্রথমে থানা পুলিশ পরে র‌্যাব-৬ তদন্তের দায়িত্ব পায়। দীর্ঘ তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় ওই পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।

চার্জশিটে অভিযুক্ত পাঁচজনকে আটক দেখানো হয়েছে।

Tags: বিরুদ্ধে আনসার আল ইসলাম চার্জশিট