আজকের খেলার সূচিতে সবচেয়ে বড় আকর্ষণ টি-টোয়েন্টি বিশ্বকাপের শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া ম্যাচ। দুদলই টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে মাঠে নামবে। এছাড়া ফুটবল ভক্তদের জন্য গভীর রাতে থাকছে বার্সেলোনার ম্যাচ।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে। আজ তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে:
- আফগানিস্তান বনাম আরব আমিরাত: সকাল ১১-৩০ মিনিটে। (সরাসরি: টি স্পোর্টস ও নাগরিক টিভি)
- ইংল্যান্ড বনাম ইতালি: বিকাল ৩-৩০ মিনিটে। (সরাসরি: টি স্পোর্টস ও নাগরিক টিভি)
- শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া: সন্ধ্যা ৭-৩০ মিনিটে। (সরাসরি: টি স্পোর্টস ও নাগরিক টিভি)
ফুটবল: লা লিগা ও সিরি 'আ' ইউরোপিয়ান ক্লাব ফুটবলে আজ বার্সেলোনার পরীক্ষা জিরোনার মাঠে। সিরি 'আ'-তেও রয়েছে একটি ম্যাচ:
- জিরোনা বনাম বার্সেলোনা: রাত ২-০০ মিনিটে। (সরাসরি: বিগিন অ্যাপ)
- কালিয়ারি বনাম লেচ্চে: রাত ১-৪৫ মিনিটে। (সরাসরি: ডিএজেডএন/DAZN)
নারী রাইজিং স্টারস এশিয়া কাপ মেয়েদের ক্রিকেটেও আজ একটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে:
- শ্রীলঙ্কা 'এ' বনাম মালয়েশিয়া: সকাল ৮-৩০ মিনিটে। (সরাসরি: টি স্পোর্টস)