• দেশজুড়ে
  • গাজীপুরে ২০ হাজার ৬শত পিচ ইয়াবাসহ গ্রেফতার-১ ‎

গাজীপুরে ২০ হাজার ৬শত পিচ ইয়াবাসহ গ্রেফতার-১ ‎

দেশজুড়ে ১ মিনিট পড়া
গাজীপুরে ২০ হাজার ৬শত পিচ ইয়াবাসহ  গ্রেফতার-১ ‎

‎গাজীপুর প্রতিনিধি:

‎গাজীপুরের গাছায় ৬২ লাখ টাকা মূল্যের ২০ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পিয়ারু (৩৪) নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বোর্ডবাজারের ভূষিরমিল এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। ‎ ‎র‌্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার নাফিজ বিন জামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় পিয়ারুকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০ হাজার ৬০০ পিস ইয়াবা, যার আনুমানিক বাজারমূল্য ৬২ লাখ টাকা। ‎ ‎গ্রেফতারকৃত পিয়ারু চট্টগ্রামের পটিয়া থানার আজিমপুর এলাকার নুরুল ইসলামের ছেলে। ‎ ‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিয়ারু জানান, পলাতক মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশে তিনি ইয়াবা সংগ্রহ করে গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দামে বিক্রি করতেন। ‎ ‎এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার নাফিজ বিন জামাল। ‎ ‎এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন গাছা থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন সন্ধ্যায় র‍্যাব-১ ২০ হাজার ৬ শত পিচ ইয়াবাসহ পিয়ারু (৩৪) কে মাদক মামলায় থানায় হস্তান্তর করে। সে এখন থানা হাজতে আছে। সকালে আসামীকে আদালতে প্রেরণ করা হবে।