• আন্তর্জাতিক
  • ইরানে ৬ মাসের শিশুসহ একই পরিবারের ৬ জন নিহত

ইরানে ৬ মাসের শিশুসহ একই পরিবারের ৬ জন নিহত

আন্তর্জাতিক ১ মিনিট পড়া
ইরানে ৬ মাসের শিশুসহ একই পরিবারের ৬ জন নিহত

ইরানের পশ্চিমাঞ্চলীয় ইলাম প্রদেশের আইভান শহরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ৬ মাস বয়সী এক শিশুসহ একই পরিবারের ছয় সদস্য নিহত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে স্থানীয় এক কর্মকর্তা জানায়, একটি আবাসিক ভবনে ওই হামলা চালানো হয়। উদ্ধারকর্মীরা এখনো ঘটনাস্থলে রয়েছেন এবং ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন।

ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরো জানান, নিহতদের মধ্যে ছয় মাস বয়সী এক শিশুও রয়েছে। হামলার সময় ভবনটিতে ওই পরিবারের সদস্যরা অবস্থান করছিলেন।

তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।