বাফুফে অনুর্ধ্ব - ১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপের কর্ণফুলী জোন চ্যাম্পিয়ন চট্টগ্রাম জেলা অনুর্ধ্ব - ১৭ দল।
আজ ১৪ ই মার্চ শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্তৃক আয়োজিত বাংলাদেশ অনূর্ধ্ব‑১৭ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৫–২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক থানজামা লুসাই, চেয়ারম্যান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবদুর রহমান, পুলিশ সুপার, বান্দরবান পার্বত্য জেলা এবং উপদেষ্টা, বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েশন।
উল্লেখ গত ৫ই মার্চ বান্দরবানে অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল প্রতিযোগিতা শুরু হয়। জেলা স্টেডিয়ামে বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কবুতর উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
চট্টগ্রাম বিভাগের মোট আটটি জেলা দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। অনুষ্ঠানে বান্দরবান জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জাবেদ রেজা, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য মো: সালাউদ্দিন, জাতীয় ইয়ুথ কোচ জাহাঙ্গীর আলম মিন্টুসহ প্রমুখ উপস্থিত ছিলেন ¹।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, কোচ, ক্রীড়ামোদী দর্শকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অতিথিবৃন্দ তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সুস্থ সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
বাফুফে অনুর্ধ্ব - ১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপের কর্ণফুলী জোন চ্যাম্পিয়ন চট্টগ্রাম জেলা অনুর্ধ্ব - ১৭ দল ১ শুন্য গোলে বান্দরবান দল রানারআপ হয।