• দেশজুড়ে
  • ১ নং ছাতারপাইয়া ইউনিয়নে মায়ের গায়ে হাত তোলার অভিযোগে এক যুবককে প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়েছে।

১ নং ছাতারপাইয়া ইউনিয়নে মায়ের গায়ে হাত তোলার অভিযোগে এক যুবককে প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়েছে।

দেশজুড়ে ১ মিনিট পড়া
১ নং ছাতারপাইয়া ইউনিয়নে মায়ের গায়ে হাত তোলার অভিযোগে এক যুবককে প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়েছে।

মনির হোসেন সেনবাগ নোয়াখালীর প্রতিনিধ

ইউনিয়ন পরিষদের নির্দেশে অভিযুক্তের গলায় কলসি ঝুলিয়ে পুরো বাজার প্রদক্ষিণ করানো হয়, যা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

এ সময় ১ নং ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান চেয়ারম্যান কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,

“মা-বাবার সাথে অসদাচরণ বা এমন ন্যাক্কারজনক কাজ আমার ইউনিয়নে সহ্য করা হবে না। ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করলে তাকে সরাসরি আমার কাছে নিয়ে আসবেন। অন্যায়ের বিচার এখানেই হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।”

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং শাস্তির বিষয়টি নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।