• রাজনীতি
  • প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন ড. আব্দুল আওয়াল

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন ড. আব্দুল আওয়াল

পাবিপ্রবি উপাচার্য ও খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল আওয়ালকে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

রাজনীতি ১ মিনিট পড়া
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন ড. আব্দুল আওয়াল

প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক হিসেবে নিয়োগ পেয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য ও খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল। রোববার (১৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাকে সচিব পদমর্যাদায় এই চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক হিসেবে অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়ালকে নিয়োগ দিয়েছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

নিয়োগের শর্তাবলি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়ালকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই পদে স্থলাভিষিক্ত করা হয়েছে। তিনি যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) সরকারের সচিব পদমর্যাদা ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ এ দায়িত্ব পালন করবেন। এই নিয়োগের অন্যান্য শর্তাবলি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

ড. আব্দুল আওয়ালের শিক্ষাজীবন ড. এস এম আব্দুল আওয়াল একজন প্রথিতযশা গবেষক ও শিক্ষাবিদ। তিনি ২০০৪ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০০৯ সালে বেলজিয়ামের ক্যাথলিক ইউনিভার্সিটি অব লিউভেন থেকে আণবিক জীব বিজ্ঞানে মাস্টার্স এবং ২০১৫ সালে যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের চার্চিল কলেজ থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।

গবেষণা ও আন্তর্জাতিক স্বীকৃতি শিক্ষা জীবন শেষে তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে-তে দুই বছর পোস্ট ডক্টরাল গবেষক হিসেবে কাজ করেছেন। সেখানে তিনি 'Beahrs Environmental Leadership' প্রোগ্রামের একজন অনন্য অ্যালামনাই হিসেবে নির্বাচিত হন। এরপর বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে কলোরাডো স্টেট ইউনিভার্সিটিতে রিসার্চ সাইনটিস্ট হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

খাদ্য নিরাপত্তায় বিশেষ অবদান ড. আব্দুল আওয়াল তার গবেষণা জীবনে কম্পিউটেশনাল বায়োলজি ও ডাটা সায়েন্স ব্যবহার করে জোয়ারের (sorghum) উচ্চ ফলনশীল ও খরা-সহনশীল একটি জাত উদ্ভাবনে বিশেষ ভূমিকা রাখেন। এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল আফ্রিকার দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। দেশে ফিরে তিনি প্রশাসনিক ও শিক্ষাগত ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিয়ে এবার এসডিজি বাস্তবায়নের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন।

Tags: bangladesh politics public administration sdg-coordinator pm-office abdul-awal