বাংলাদেশের শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখতে শেখানো এবং তাদের জন্য একটি শক্তিশালী গাইডেন্স সিস্টেম গড়ে তোলাই এখন আসিফ মোক্তাদিরের মূল লক্ষ্য। হার্ভার্ড থেকে পলিসি নিয়ে উচ্চতর পড়াশোনা শেষ করে তিনি তার স্বপ্নের প্রজেক্ট ‘Achieve’ কে ছড়িয়ে দিতে ৫টি প্রধান স্ট্র্যাটেজি হাতে নিয়েছেন।
১. ন্যাশনাল ফ্রেমওয়ার্ক তৈরি করা আসিফ মোক্তাদির চান ‘Achieve’ শুধুমাত্র নির্দিষ্ট কিছু স্কুল-কলেজে সীমাবদ্ধ না থেকে জাতীয় পর্যায়ে ছড়িয়ে পড়ুক। এর জন্য তিনি একটি স্ট্যান্ডার্ড ‘Career Readiness Framework’ তৈরি করতে কাজ করছেন। এটি স্কুলের নিয়মিত কারিকুলামের অংশ হিসেবে যুক্ত করার পরিকল্পনা রয়েছে, যাতে শিক্ষার্থীরা মাধ্যমিক পর্যায় থেকেই কোন ফিল্ডে যেতে চায় বা কী ধরনের স্কিল প্রয়োজন, তা স্পষ্টভাবে বুঝতে পারে। এছাড়া শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে বিষয়টিকে আরও প্রাঞ্জল করার পরিকল্পনাও রয়েছে।
২. রিসার্চ ও পলিসি ইউনিট গঠন কেবল অনুপ্রেরণামূলক কথা নয়, বরং তথ্যের ভিত্তিতে কাজ করতে আগ্রহী আসিফ। Achieve-এর একটি ডেডিকেটেড রিসার্চ উইং থাকবে, যারা শিক্ষার্থীদের সমস্যা, দক্ষতার ঘাটতি এবং বিশ্ববাজারে প্রবেশের বাধাগুলো নিয়ে গবেষণা করবে। এই ডেটার ওপর ভিত্তি করে পলিসি লেভেলে সংস্কার আনার চেষ্টা করা হবে, যাতে পুরো শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আসে।
৩. Achieve ফেলোশিপের সূচনা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের নিয়ে ‘Achieve Fellow’ তৈরি করা হবে। এই ফেলোরা প্রশিক্ষিত হয়ে নিজ নিজ এলাকার স্কুলগুলোতে সেশন নেবে এবং স্থানীয় শিক্ষার্থীদের মেন্টর হিসেবে কাজ করবে। এর ফলে একটি শক্তিশালী চেইন বা নেটওয়ার্ক তৈরি হবে যা তৃণমূল পর্যন্ত পৌঁছে যাবে।
৪. গ্লোবাল মেন্টরশিপ নেটওয়ার্ক বিদেশে অবস্থানরত সফল বাংলাদেশি ডাক্তার, ইঞ্জিনিয়ার ও পেশাজীবীদের সঙ্গে দেশের শিক্ষার্থীদের সেতুবন্ধন তৈরি করতে চান আসিফ। এই মেন্টরশিপ নেটওয়ার্কের মাধ্যমে একজন শিক্ষার্থী সরাসরি সেই মানুষটির সঙ্গে কথা বলার সুযোগ পাবে, যিনি ইতিমধ্যে সেই নির্দিষ্ট ক্যারিয়ার পথে সফল হয়েছেন।
৫. সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম সবশেষে, অফলাইন কার্যক্রমের পাশাপাশি একটি পূর্ণাঙ্গ অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করা হবে। যেখানে ক্যারিয়ার গাইডলাইন, স্কলারশিপের তথ্য, এসওপি (SOP) রাইটিং এবং অ্যাপ্লিকেশন গাইডের পাশাপাশি বিভিন্ন রেকর্ডেড ক্লাস থাকবে। ফলে দেশের যেকোনো প্রান্তের শিক্ষার্থী ঘরে বসেই মানসম্মত রিসোর্স ব্যবহারের সুবিধা পাবে।
শিক্ষা ও ক্যারিয়ার নিয়ে এই বিশাল কর্মযজ্ঞে আসিফ মোক্তাদির ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হওয়ার জন্য তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন।