দেশ আমাদের সবার, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং আগামী দিনে আমরা চাই মাতৃভূমিকে একটি গণতান্ত্রিক সরকার সুপ্রতিষ্ঠিত করবে। কোনো উগ্রবাদকে বাংলাদেশের মানুষ কখনোই সমর্থন করে না। তাই আগামীতে সম্প্রীতি ও ঐক্য বজায় রাখতে হবে।
আজ সোমবার দুপুরে চাপাইনবাবগঞ্জের নাচোল খুরশেদ মোল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপত্তিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক হারুনুর রশিদ হারুন, সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম।
দুই দিনব্যাপী অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা, স্মৃতিচারণ করা হবে।