• দেশজুড়ে
  • টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ নিহত ৫

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ নিহত ৫

দেশজুড়ে ১ মিনিট পড়া
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ নিহত ৫

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এদের মধ্যে তিনজন একই পরিবারের।

শুক্রবার রাত আটটার দিকে উপজেলার ধলাটেঙ্গর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজন নারী, একজন পুরুষ ও একজন শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

টাঙ্গাইল ঘারিন্দা রেলস্টেশন ফাঁড়ির এসআই মিজানুর রহমান বলেন, গাইবান্ধা থেকে ছেড়ে আসা গাজীপুরের একটি যাত্রীবাহী বাস কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় পৌঁছালে বাসের তেল শেষ হয়ে যায়। এসময় কয়েকজন যাত্রী বাস থেকে নেমে টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশে রেললাইনে বসেছিলেন।

এ সময় হঠাৎ করেই টাঙ্গাইল থেকে ছেড়া আসা সিরাজগঞ্জ এক্সপ্রেসের ট্রেন চলে আসে। পরে রেললাইনে বসে থাকা যাত্রীরা খেয়াল না করায় ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই এক শিশুসহ ৫ জনের মৃত্যু হয়।

Tags: নিহত টাঙ্গাইলে ট্রেনে কাটা পরিবারের তিনজনসহ