• ব্যবসায়
  • জ্বালানি তেল নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান

জ্বালানি তেল নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান

ব্যবসায় ১ মিনিট পড়া
জ্বালানি তেল নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান

একশ্রেণির ব্যক্তি জ্বালানি নিয়ে নিজেদের মতো করে অসত্য, বিভ্রান্তিকর এবং মানুষকে উত্তেজিত করতে অপতথ্য ছড়াচ্ছে।

এক্ষেত্রে জ্বালানিবিষয়ক যেকোনো তথ্য প্রচারের আগে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অথবা যথাযথ কর্তৃপক্ষ হতে যাচাই করে প্রচারের জন্য অনুরোধ করা হলো।

শুক্রবার (২৭ মার্চ) রাতে এক বার্তায় বলা হয়, যেকোনো তথ্য প্রচারের আগে সঠিকতা যাচাইয়ের জন্য ‘নাজমুল হক (০১৭১১৫৬০০৫৭), সভাপতি, (বাংলাদেশ পেট্রলিয়াম ডিলার, ডিস্ট্রিবিউটর, এজেন্ট এবং পাম্প মালিক সমিতি)’ থেকে সত্যতা নিশ্চিতের জন্য অনুরোধ করা হলো।

সংশ্লিষ্ট সবাইকে স্বার্থান্বেষী মহলের জ্বালানি নিয়ে অপপ্রচার এবং অপতথ্যের সম্পৃক্ততা হতে সচেতন থাকার জন্য অনুরোধ করা হলো।

Tags: আহ্বান জ্বালানি তেল বিভ্রান্তি