• দেশজুড়ে
  • দৌলতপুরে গরুর ঘরের কয়েলের আগুনে গবাদি পশু সহ প্রায় ২০ লাখ টাকার মালামাল ভস্মীভূত।। আহত-৪

দৌলতপুরে গরুর ঘরের কয়েলের আগুনে গবাদি পশু সহ প্রায় ২০ লাখ টাকার মালামাল ভস্মীভূত।। আহত-৪

দেশজুড়ে ১ মিনিট পড়া
দৌলতপুরে গরুর ঘরের  কয়েলের  আগুনে গবাদি পশু  সহ প্রায় ২০ লাখ টাকার মালামাল ভস্মীভূত।। আহত-৪

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউপির পূর্ব ফিলিপনগর কাচারীপাড়া গ্রামে গরুর ঘরের কয়েলের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক কৃষকের ৪ টি গাভী, ৪ টি ছাগল মটর সাইকেল সহ প্রায় ২০ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। পরে দমকল বাহিনী সংবাদ পেয়ে দ্রতএসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় আগুন নিভাতে যেয়ে বাড়ির মালিক সহ ৪ জন দগ্ধ হয়ে দৌলতপুর হাসপাতালে ভর্তি হয়েছে। জানাযায় গত শনিবার (২৮ মার্চ ২০২৬) রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তের পরিবারের সাথে যোগাযোগ করে জানাযায়,গরুর ঘরে মশা তাড়াবার জন্য কয়েল ধরিয়ে দিলে গরু পা দিয়ে পার্শের খড়ির গাদায় ফেলে দিলে সেখান থেকে আগুন ধরে যায়। পরে আমরা ঘুম থেকে চেতন পেয়ে আগুন দেখে ডাকচিৎকার প্রতিবেশিরা ও ফায়ার সার্ভিসের গাড়ি এসে অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।আগুনের মধ্যে থেকে গরু ছাগল উদ্ধার করতে যেয়ে বাড়ির মালিক জানবার(৬৫) লৎফর (৫৬) হোসেন (৩৫),মোহন (৫০) দগ্ধ হয়। এদের মধ্যে জানবার, লৎফর ও হোসেন দৌলতপুর হাসপাতালে ভর্তি হয়েছে। এ আগুনে কৃষক জানা বারের ২ টা গাভি,২ টাকা,এড়ে গরু,২ বাবুর,একটি মোটরসাইকেল, ঘাস চুর করার মেশিন, ধান, গম, ভুট্টা, বাড়ির আসবাব পত্র সহ মোট ২০ লাখ টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। ক্ষতি গৃস্থদের মাঝে স্থানীয় ইউপি পরিষদের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন বলে জানিয়েছেন।