• দেশজুড়ে
  • নরসিংদীর ইবনে সিনা জেনারেল প্রাইভেট হাসপাতাল ও নরসিংদী ল্যাব এইড জেনারেল প্রাইভেট হাসপাতালে ভ্রাম্যামান আদালতের অভিযান; জরিমানা ও সিলগালা

নরসিংদীর ইবনে সিনা জেনারেল প্রাইভেট হাসপাতাল ও নরসিংদী ল্যাব এইড জেনারেল প্রাইভেট হাসপাতালে ভ্রাম্যামান আদালতের অভিযান; জরিমানা ও সিলগালা

দেশজুড়ে ১ মিনিট পড়া
নরসিংদীর ইবনে সিনা জেনারেল প্রাইভেট হাসপাতাল ও নরসিংদী ল্যাব এইড জেনারেল প্রাইভেট হাসপাতালে ভ্রাম্যামান আদালতের অভিযান; জরিমানা ও সিলগালা

নরসিংদী থেকে কামরুল ইসলাম কামাল

নরসিংদীর জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে ভ্রাম্যামান আদালত গতকাল শনিবার শহরের তরোয়া এলাকায় অবস্থিত নরসিংদী ইবনে সিনা জেনারেল প্রাইভেট হাসপাতালকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা এবং নরসিংদী ল্যাব এইড জেনারেল প্রাইভেট হাসপাতালকে সিলগালা করে দিয়েছেন। এসময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার সাহা ও অন্যান্য কর্মকর্তাসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

২০১৮ সালের পর থেকে নরসিংদী ইবনে সিনা জেনারেল প্রাইভেট হাসপাতালটি লাইসেন্স নবায়ন করেনি। অভিযানকালে ডিউটিরত ডাক্তার, প্যাথলজিস্ট ও টেকনিশিয়ান কাউকেই পাওয়া যায়নি। হাসপাতালের পরিবেশও ছিল অস্বাস্থ্যকর। এসব অনিয়মের কারণে হাসপাতালটিকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে নরসিংদী ল্যাব এইড জেনারেল প্রাইভেট হাসপাতালে অভিযান চালানো হয়। সেখানে হাসপাতালের কোনো দায়িত্বশীল কর্মকর্তা বা কর্মচারীকে পাওয়া যায়নি। অপারেশন থিয়েটার পরিচালনার অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। লেবার রুমে অক্সিজেন সিলিন্ডার না থাকা এবং বেড অকেজো থাকার মতো গুরুতর অনিয়মও ধরা পড়ে। এসব অনিয়মের কারণে হাসপাতালটিকে সিলগালা করে দেওয়া হয় এবং ল্যাব রুমের মালামাল জব্দ করা হয়।

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার সাহা জানান, ভ্রামামান আদালত পরিচালনাকালে দেখা যায়, হাসপাতালটির লাইসেন্স ২০১৮ সালের পরে নবায়ন নেই এবং ল্যাব পরিচালনারও কোনো অনুমোদন নেই। তাদেরকে বার বার মৌখিক ও চিঠি দেয়ার পরেও তারা লাইসেন্স নবায়ন করেননি। তাছাড়া বিভিন্ন রকম অনিয়মের কারণে হাসপাতালটিকে সিলগালা করে দেওয়া হয়েছে।