• বিনোদন
  • মুম্বাইয়ে নেমেই কপিল শর্মাকে প্রিয়াঙ্কা চোপড়ার ‘হুঁশিয়ারি’, চমক আসছে শো-তে

মুম্বাইয়ে নেমেই কপিল শর্মাকে প্রিয়াঙ্কা চোপড়ার ‘হুঁশিয়ারি’, চমক আসছে শো-তে

বিনোদন ১ মিনিট পড়া
মুম্বাইয়ে নেমেই কপিল শর্মাকে প্রিয়াঙ্কা চোপড়ার ‘হুঁশিয়ারি’, চমক আসছে শো-তে

বলিউড ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি পাওয়া 'দেশি গার্ল' প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি মুম্বাইয়ে ফিরেছেন। ফিরেই সোজা জনপ্রিয় কমেডি শো 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'-এর নতুন সিজনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়ার ঘোষণা দেন। তবে শোতে যাওয়ার আগেই সঞ্চালক কপিল শর্মার উদ্দেশে একরকম 'হুঁশিয়ারি' ছুড়ে দিয়েছেন এই গ্লোবাল আইকন, যা নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নতুন জল্পনা।

কপিলকে প্রিয়াঙ্কার চ্যালেঞ্জ

সাধারণত কপিল শর্মার শোতে তারকারা কপিলের তীর্যক কৌতুক বা ‘রোস্টিং’-এর ভয়ে কিছুটা কুঁকড়ে থাকেন। কিন্তু প্রিয়াঙ্কা চোপড়া যেন সম্পূর্ণ ব্যতিক্রম। তিনি সঞ্চালকের ভয়ে ভীত না হয়ে উল্টো তাকেই ‘তৈরি থাকার’ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) সকালে মুম্বাই বিমানবন্দরে নামার পরই প্রিয়াঙ্কা বুঝিয়ে দেন, এবার তিনি প্রস্তুতি নিয়েই এসেছেন।

প্রশ্ন উঠেছে, তবে কি এবার আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কার সামনে ভীত হবেন কপিল? নাকি এই শোতে এবার ভিন্ন ধরনের কোনো ঘটনা ঘটতে চলেছে? তা জানতে দর্শকদের শো সম্প্রচারের জন্য অপেক্ষা করতে হবে।

কপিলের শোতে নতুন চমক

'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'-এর চতুর্থ সিজন নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। শোয়ের প্রোমোতে দেখা গেছে, কপিল শর্মা এবার বিভিন্ন অবতারে হাজির হবেন—কখনও 'জেন-জি বাবা', কখনও 'তাউজি', আবার কখনও রাজা কিংবা মন্ত্রীর বেশে। শোয়ের অন্যান্য চরিত্রগুলোতেও আমূল পরিবর্তন আনা হয়েছে। এই নতুন এবং পরিবর্তিত সেটআপেই প্রিয়াঙ্কা চোপড়াকে অতিথি হিসেবে দেখা যাবে।

দক্ষিণী সিনেমায় প্রিয়াঙ্কার ব্যস্ততা

একসময় বলিউডে কোণঠাসা হয়ে পড়া প্রিয়াঙ্কা এখন পশ্চিমা দুনিয়া জয়ের পাশাপাশি ভারতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতেও জনপ্রিয়তা পাচ্ছেন। পরিচালক এস এস রাজামৌলীর বিগবাজেট সিনেমা 'বারাণসী'তে তার কাজের কথা শোনা যাচ্ছে। এই কাজের সুবাদেই এখন তার কাছে একের পর এক বড় বাজেটের দক্ষিণী ছবির প্রস্তাব আসছে। আর এই কাজের জন্যই বর্তমানে মার্কিন মুলুক থেকে ঘন ঘন ভারতে আসা-যাওয়া করছেন এই অভিনেত্রী।

Tags: entertainment bollywood global icon priyanka chopra kapil sharma kalbela news the great indian kapil show