বিশ্বের দূষিত শহরের তালিকা ও ঢাকার অবস্থান সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে প্রকাশিত আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ২৬১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা তৃতীয় অবস্থানে উঠে এসেছে। একই সময়ে ২৮৩ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। তিনটি শহরের বায়ুমান স্কোর ২৬১। এর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে মিশরের রাজধানী কায়রো, তৃতীয় ঢাকা এবং চতুর্থ অবস্থানে পাকিস্তানের লাহোর। পঞ্চম স্থানে থাকা ভারতের কলকাতার স্কোর ছিল ২০৭।
একিউআই (AQI) স্কেলের স্বাস্থ্যঝুঁকি এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই (AQI) স্কোর অনুযায়ী বায়ুর মান পরিমাপ করা হয়। বায়ুর মান বিভিন্ন স্কেলে ভাগ করে স্বাস্থ্যের ওপর এর প্রভাব নির্ধারণ করা হয়েছে:
- ০ থেকে ৫০: 'ভালো' হিসেবে বিবেচিত হয়।
- ৫১ থেকে ১০০: 'মাঝারি' হিসেবে গণ্য করা হয়।
- ১০১ থেকে ১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য 'অস্বাস্থ্যকর' বিবেচিত হয়।
- ১৫১ থেকে ২০০: 'অস্বাস্থ্যকর' বায়ু বলে মনে করা হয়।
- ২০১ থেকে ৩০০: 'খুব অস্বাস্থ্যকর' বলা হয়। এই অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়।
- ৩০১ থেকে ৪০০: 'ঝুঁকিপূর্ণ' বলে বিবেচিত হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।