নতুন কমিটিতে আরও যারা এলেন
শাহীনুর নার্গিস ছাড়াও মহিলা দলের কেন্দ্রীয় কমিটিতে আরও দু'জনের নাম ঘোষণা করা হয়েছে। নতুন এই তালিকায় তাহমিনা আফরিন নীতাকে প্রচার সম্পাদক এবং রেহানা সুলতানা আরজুকে সহ-প্রচার সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত নার্গিস
কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে শাহীনুর নার্গিস ‘কালবেলা’কে তাঁর প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “মহিলা দলের কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পেয়ে অবশ্যই আনন্দিত। ছোটপরিসর থেকে বড় পরিসরে কাজের সুযোগ পেয়েছি। নিজের বিগত দিনের অভিজ্ঞতাকে বৃহৎ পরিসরে কাজে লাগিয়ে বিএনপির পাশে থাকতে চাই।”
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও হয়রানি
নতুন দায়িত্ব পাওয়া শাহীনুর নার্গিসের রয়েছে দীর্ঘ রাজনৈতিক পথচলার অভিজ্ঞতা। তিনি এর আগে জাতীয়তাবাদী ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, রোকেয়া হলের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদস্য, ছাত্রী বিষয়ক সম্পাদিকা ও যুগ্ম আহ্বায়ক পদেও কাজ করেন।
ছাত্র রাজনীতি শেষে তিনি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদকের দায়িত্বে আসেন। এরপর ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের দায়িত্ব পালন করেন এবং সবশেষ তিনি ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সাধারণ সম্পাদক পদে ছিলেন।
রাজনৈতিক জীবনে শাহীনুর নার্গিসকে বহুবার হয়রানির শিকার হতে হয়েছে। বিগত ১৭ বছরে তার বিরুদ্ধে ৩৫টিরও বেশি মামলা হয়েছে। ওয়ান-ইলেভেনের সময়েও তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছিল। এসব মামলায় তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন।