বিজয় হত্যা মামলার আসামি দেলু গ্রেপ্তার
র্যাব জানায়, গত অক্টোবর মাসে পূর্বশত্রুতার জেরে উপজেলার শরীফপুর ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় এক ব্যক্তিকে একদল সন্ত্রাসী মারধর করছিল। সে সময় ভুক্তভোগীকে সন্ত্রাসীদের হাত থেকে ছাড়িয়ে নেন মারওয়ান হোসেন ওরফে বিজয়। এতে সন্ত্রাসীরা বিজয়ের ওপর ক্ষিপ্ত হয় এবং ধারাল রাম দা ও ছোরা দিয়ে তাঁকে তিনশরও অধিকবার কুপিয়ে গুরুতর জখম করে।
ঘটনার বিস্তারিত ও আইনানুগ ব্যবস্থা
স্থানীয়রা তাৎক্ষণিক বিজয়কে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত বিজয় হত্যা মামলার ২নং আসামি দেলু ঘটনার পর থেকেই পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১-এর একটি দল মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বেগমগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে থেকে দেলুকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার দেলু উপজেলার একলাশপুর গ্রামের কাম বেপারী বাড়ির ছায়েদুল হকের ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার মুহিত কবীর সেরনিয়াবাত জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।