ঘন কুয়াশায় বন্ধ ফেরি সার্ভিস
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার মধ্যরাত থেকে নদী ও এর আশপাশের এলাকায় ঘন কুয়াশা দেখা দেয়। এতে দৃষ্টিসীমা মারাত্মকভাবে কমে যাওয়ায় নৌপথে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তিনি আরও জানান, এই মুহূর্তে কোনো ফেরি মাঝ নদীতে আটকা পড়েনি এবং কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় সার্ভিস শুরু হবে।
যাত্রী ও যানবাহনের নিরাপত্তা প্রধান বিবেচ্য
ঘাট ইজারাদার মাইদুল ইউসুফ জিসান বালা জানান, ঘন কুয়াশার কারণে যাত্রী ও পণ্যবাহী যানবাহনের নিরাপত্তা বিবেচনা করেই ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ফেরি বন্ধ থাকায় যাত্রীদের কিছুটা ভোগান্তি হলেও, নিরাপত্তা তাদের প্রধান বিবেচ্য। পরিস্থিতি স্বাভাবিক হলেই দ্রুত ফেরি চলাচল স্বাভাবিক করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।