• বিনোদন
  • বিদায়ী ২০২৫: Selena Gomez থেকে Kristen Stewart—হলিউডের যে ১০ তারকার বিয়ে ছিল Trending

বিদায়ী ২০২৫: Selena Gomez থেকে Kristen Stewart—হলিউডের যে ১০ তারকার বিয়ে ছিল Trending

বিনোদন ১ মিনিট পড়া
বিদায়ী ২০২৫: Selena Gomez থেকে Kristen Stewart—হলিউডের যে ১০ তারকার বিয়ে ছিল Trending

গোপন অনুষ্ঠান, Lifetime Love ও Star-Studded Ceremony; বিশ্বকে চমকে দেওয়া বছরের সবচেয়ে আলোচিত Celebrity Wedding

তারকাবহুল বিয়েতে Trending হলিউড

২০২৫ সালের শেষপ্রান্তে এসে বিশ্ব দেখল তারকাদের ব্যক্তিজীবনের বেশ কিছু অপ্রত্যাশিত ও জমকালো মুহূর্ত। সব কোলাহল ছাপিয়ে বিনোদন জগতে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে হলিউডের একাধিক জনপ্রিয় তারকার বিয়ে। এই বছর ছিল গোপন অনুষ্ঠান, বহু প্রতীক্ষিত মিলন এবং আড়ম্বরপূর্ণ Star-Studded Ceremony-এর সাক্ষী। সিনথিয়া আক্তারী-র এই বিশেষ আয়োজনে তুলে ধরা হলো সেই দশটি আলোচিত বিয়ে।

বছরের সবচেয়ে আলোচিত Celebrity Wedding-গুলো

১. সেলেনা গোমেজ ও বেনি ব্ল্যাঙ্কো: সম্ভবত বছরের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ও গোপন বিয়ে এটি। গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজ (Selena Gomez) ও প্রযোজক-সংগীতকার বেনি ব্ল্যাঙ্কো ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে বিয়ে করেন। অতিথিদের মধ্যে সেলেনার ঘনিষ্ঠ বন্ধু টেইলর সুইফটও উপস্থিত ছিলেন।

২. চার্লি এক্সসিএক্স ও জর্জ ড্যানিয়েল: 'দ্য ১৯৭৫' ব্যান্ডের ড্রামার জর্জ ড্যানিয়েল ও 'ব্র্যাট গার্ল' চার্লি এক্সসিএক্স তিন বছরের সম্পর্কের পর ১৯ জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হন। লন্ডন ও সিসিলিতে তাদের দুটি নজরকাড়া অনুষ্ঠান ছিল।

৩. কিম ক্যাট্রাল ও রাসেল থমাস: অভিনেত্রী কিম ক্যাট্রাল চতুর্থবারের মতো ৪ ডিসেম্বর বিয়ে করেন অডিও ইঞ্জিনিয়ার রাসেল থমাসকে। মাত্র ১২ জন অতিথি নিয়ে লন্ডনে অনুষ্ঠিত হয় তাদের অন্তরঙ্গ অনুষ্ঠান।

৪. ক্রিস্টেন স্টুয়ার্ট ও ডিলান মেয়ার: ২০ এপ্রিল লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে দীর্ঘদিনের প্রেমিকা ডিলান মেয়ারকে বিয়ে করেন ক্রিস্টেন স্টুয়ার্ট (Kristen Stewart)। ছয় বছর ডেটিং ও চার বছরের বাগদানের পর তাদের একসঙ্গে জীবনের পথচলা শুরু হলো।

৫. আইজ্যাক হেম্পস্টেড রাইট ও এম: 'গেম অব থ্রোনস' তারকা আইজ্যাক হেম্পস্টেড রাইট ২৪ অক্টোবর বিয়ে করেন, যার খবর তিনি নিজেই ইনস্টাগ্রামে চমক হিসেবে জানান। স্ত্রীর পরিচয় শুধু 'এম' নামে উল্লেখ করেন তিনি।

৬. ডেমি লোভাটো ও জর্ডান লুটস: তিন বছরের বেশি সময় ধরে সম্পর্কের পর মে মাসে ক্যালিফোর্নিয়ায় বিয়ে করেন ডেমি লোভাটো ও জর্ডান লুটস। Custom Vivienne Westwood পোশাকে এই দুই গায়ক তাদের রূপকথার ভালোবাসাকে বাস্তব রূপ দেন।

৭. কার্লি রে জেপসেন ও কোল মার্সডেন গ্রেইফ-নেইল: বাগদানের ঘোষণা দেওয়ার পর চলতি বছর ৪ অক্টোবর বিয়ে করেন কার্লি রে জেপসেন ও সংগীত প্রযোজক কোল মার্সডেন গ্রেইফ-নেইল। নিউইয়র্কের চেলসি হোটেলে মাত্র ১০০ অতিথি নিয়ে হয় তাদের অন্তরঙ্গ অনুষ্ঠান।

৮. প্যাট্রিক শোয়ার্জনেগার ও অ্যাবি চ্যাম্পিয়ন: 'দ্য হোয়াইট লোটাস' তারকা প্যাট্রিক শোয়ার্জনেগার সেপ্টেম্বরের শুরুতে তিন দিনব্যাপী জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ে করেন। ১০ বছর প্রেমের পর তাদের সুখের সংসার শুরু হয়।

৯. ক্লোই গ্রেস মোরেটজ ও কেট হ্যারিসন: সাত বছরের সম্পর্কের পর লেবার ডে উইকএন্ডে ১ সেপ্টেম্বর বিয়ে করেন ক্লোই গ্রেস মোরেটজ ও কেট হ্যারিসন। গত বছর বাগদান করা এ অভিনেত্রী ও মডেল তাদের সম্পর্ক নিয়ে বরাবরই প্রকাশ্য ছিলেন।

১০. হেইলি স্টেইনফেল্ড ও জশ অ্যালেন: দীর্ঘ প্রতীক্ষার পর ৩১ মে সান্তা বারবারায় 'নো-ফোন' অনুষ্ঠানে বিয়ে করেন 'পিচ পারফেক্ট ২' তারকা হেইলি স্টেইনফেল্ড ও আমেরিকান ফুটবল তারকা জশ অ্যালেন। সম্প্রতি তিনি তার প্রথম সন্তানের প্রত্যাশার খবরও নিশ্চিত করেছেন।

Tags: celebrity wedding entertainment hollywood pop culture selena gomez kristen stewart carly rae jepsen kim cattrall patrick schwarzenegger trending