রাজধানীতে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও কলেজ অডিটোরিয়ামে 'ভয়েস অব সিভিল কমিউনিটির' ব্যানারে এই 'নির্বাচনী ভাবনা' অনুষ্ঠিত হয়। এতে একক বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া।
উন্নয়নের প্রতিশ্রুতি ও বিগত সময়ের চিত্র অনুষ্ঠানে লক্ষ্মীপুর-২ (সদর ও রায়পুর) আসনের একঝাঁক পেশাজীবী অংশগ্রহণ করেন। রোমান হোসাইনের সঞ্চালনা ও শাহাদাত চয়নের শুভেচ্ছা বক্তব্যের পর পেশাজীবীরা আবুল খায়ের ভূঁইয়ার কাছে তার নির্বাচনী প্রতিশ্রুতি সম্পর্কে প্রশ্ন রাখেন। জবাবে প্রার্থী তার এলাকা নিয়ে উন্নয়ন ভাবনা ও পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, লক্ষ্মীপুর-২ আসনটি ধানের শীষের ঘাঁটি হলেও বিগত ১৭ বছরে সেখানে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। আগামীতে নির্বাচনে জয়ী হলে তিনি এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠান পরিচালনায় যাঁরা ছিলেন অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাহাদাত চয়ন, রোমান হোসাইন, নেসার উদ্দিন, মসিউর রহমান সাজু, রমিজ উদ্দিন, রানা চৌধুরী, জাহিদ পাটোয়ারী, হাবিব সুজন ও আকিব।