• দেশজুড়ে
  • বগুড়ায় জুলাই আন্দোলনের ১৭ মাস পর মামলা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ আসামি ১২০

বগুড়ায় জুলাই আন্দোলনের ১৭ মাস পর মামলা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ আসামি ১২০

দেশজুড়ে ১ মিনিট পড়া
বগুড়ায় জুলাই আন্দোলনের ১৭ মাস পর মামলা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ আসামি ১২০

গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করলেন জুলাই যোদ্ধা, অভিযুক্তদের তালিকায় ৩ সাংবাদিক

বগুড়ায় 'জুলাই আন্দোলন'-এর সময় গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে ঘটনার প্রায় ১৭ মাস পর নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। এতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ মোট ১২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও দেড়শ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিবরণ ও বাদী বগুড়ার কাহালু উপজেলার বাসিন্দা মো. আব্দুল্লাহ নামে এক ‘জুলাই যোদ্ধা’ গত সোমবার (তাং) রাতে বগুড়া সদর থানায় এই মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের ৪ আগস্ট বগুড়া শহরের ঝাউতলা ও কবি নজরুল ইসলাম সড়কে সরকারবিরোধী আন্দোলনের সময় ছাত্র ও জনতা মিছিল নিয়ে সাতমাথার দিকে যাচ্ছিল। ওই সময় অভিযুক্তরা একজোট হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে মামলার বাদী আব্দুল্লাহ গুলিবিদ্ধ হয়ে আহত হন এবং পরে চিকিৎসা নিয়ে সুস্থ হন।

অভিযুক্তদের তালিকায় যারা বগুড়া সদর থানায় দায়ের করা এই মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা হলেন— সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মজিবর রহমান মজনু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, শহর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটনসহ আরও কয়েকজন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা।

মামলায় ৩ সাংবাদিকের নাম আলোচিত এই মামলার আসামিদের তালিকায় তিনজন সাংবাদিকের নামও রয়েছে। তারা হলেন— দৈনিক প্রথম আলোর শেরপুর প্রতিনিধি শ্রী সঞ্জীব কুমার ওরফে সবুজ চৌধুরী, দৈনিক চাঁদনী বাজারের শেরপুর প্রতিনিধি শ্রী শুভ কুমার এবং দৈনিক প্রভাতের আলো পত্রিকার ফটো সাংবাদিক সাজ্জাদ হোসেন পল্লব।

আইনগত পদক্ষেপ মামলার বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম নিশ্চিত করে জানিয়েছেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags: bnp bangladesh politics election nomination sirajganj-3 khandakar selim jahangir