দেহরক্ষী নিয়ে বিতর্ক: তানয়ার বক্তব্য
সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তানয়া মিত্তাল স্পষ্ট জানান, ১৫০ জন দেহরক্ষী রাখার দাবিটি পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন। তিনি জোর দিয়ে বলেন, “আমি কখনো এমন দাবি করিনি। কেউ এমন একটি ভিডিও দেখাতে পারবেন না যেখানে আমি দেড়শ দেহরক্ষীর কথা বলেছি। এগুলো সব মনগড়া কথা।” যদিও তিনি স্বীকার করেছেন যে নিরাপত্তার জন্য তাঁর ব্যক্তিগত দেহরক্ষী রয়েছে, তবে সেই সংখ্যাটি কখনোই দেড়শ নয়।
যেভাবে ছড়ালো ভুল ধারণা
দেহরক্ষী সংক্রান্ত এই ভুল ধারণার পেছনে তানয়া ‘বিগ বস’-এর সহ-প্রতিযোগী জিশান খানের একটি মজাকে দায়ী করেন। তানয়া জানান, জিশানের সঙ্গে আলাপকালে তিনি বলেছিলেন যে তাঁর নিজস্ব প্রতিষ্ঠানে প্রায় ১৫০ জন কর্মী কাজ করেন। জিশান মজা করে সেই কর্মীদেরই তানয়ার দেহরক্ষী হিসেবে প্রচার করেন, যা পরবর্তীতে সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়।
তানয়া মিত্তাল: এক ঝলকে তাঁর ক্যারিয়ার ও আয়
আধ্যাত্মিক বিষয়বস্তু (Spiritual Content) এবং লাইফস্টাইল নিয়ে ভিডিও তৈরি করে তানয়া মিত্তাল ব্যাপক পরিচিতি লাভ করেন। ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিতির পাশাপাশি তাঁর সফল প্রসাধনী ও পোশাকের ব্যবসাও রয়েছে। ‘বিগ বস’-এ অংশ নেওয়ার পর তাঁর জনপ্রিয়তা আরও বেড়ে যায় এবং বর্তমানে তিনি অভিনয়ের প্রস্তাবও পাচ্ছেন। বিভিন্ন সূত্র অনুযায়ী, তানয়া মিত্তালের মাসিক আয় প্রায় ৬ লাখ রুপি এবং তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ২ কোটি রুপি।