মনোনয়নপত্র যাচাই-বাছাই ও বাতিল ঘোষণা
শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। গাইবান্ধা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা যাচাই-বাছাইয়ের ফলাফল ঘোষণা করেন। গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) ও গাইবান্ধা-২ সদর আসনে মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে গাইবান্ধা-১ আসনে ৫ জন এবং গাইবান্ধা সদর-২ আসনে ৩ জন—মোট ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বাতিল প্রার্থীরা
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা হলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাজেদুর রহমান। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে চাকরি করার কারণে তার মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া সমর্থনকারী ভোটার সঠিক না হওয়ায় স্বতন্ত্র প্রার্থী মোছা. সালমা আক্তার ও মো. মোস্তফা মহসিনের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। দলের মনোনয়ন সঠিক না হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রমজান আলী এবং জাতীয় পার্টির প্রার্থী মো. মাহফুজুল হক সরদারের মনোনয়নপত্র বাতিল করা হয়।
গাইবান্ধা-২ (সদর) আসনে বাতিল প্রার্থীরা
গাইবান্ধা-২ সদর আসনে বাতিল হওয়া প্রার্থীরা হলেন—দলের মনোনয়নপত্র সঠিক না হওয়ায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মিহির কুমার ঘোষ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আব্দুল মাজেদ। এছাড়া হলফনামায় স্বাক্ষর না থাকায় খেলাফত মজলিশের প্রার্থী এ কে এম গোলাম আযমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।