সিরাজ শিকদার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
জাগপা সহসভাপতি রাশেদ প্রধান বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজ শিকদার বিজয়ের পরেই উপলব্ধি করেছিলেন যে বাংলাদেশ ভারতের করদ রাজ্যে পরিণত হয়েছে। তিনি অভিযোগ করেন, সিরাজ শিকদারের ভারতীয় আধিপত্যবাদবিরোধী বিপ্লবকে দমন করার জন্য তাকে গ্রেপ্তারের পরদিন নির্মমভাবে হত্যা করা হয়। রাশেদ প্রধানের মতে, মূলত বাংলাদেশে বিচারবহির্ভূত ক্রসফায়ারের জনক হলেন শেখ মুজিব।
শহীদ ও নির্যাতিতদের উদাহরণ
তিনি বলেন, 'যুগে যুগে ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করায় শহীদ হতে হয়েছে সিরাজ শিকদার, আবরার ফাহাদ ও ওসমান হাদীর মতো দেশপ্রেমিকদের। এ ছাড়া অত্যাচার-নির্যাতনের শিকার হতে হয়েছে মেজর জলিল, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ও শফিউল আলম প্রধানের মতো সিংহপুরুষদের।'
ভবিষ্যৎ নেতাদের প্রতি হুঁশিয়ারি
আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগররা যদি ভারতের সামনে মাথানত করতে চান, তবে তাদের পরিণতিও শেখ মুজিব এবং শেখ হাসিনার মতোই হবে— এমন হুঁশিয়ারি দেন রাশেদ প্রধান। তিনি দেশের তরুণ সমাজকে উদ্দেশ্য করে 'সাধু সাবধান!' বলে সতর্ক করেন এবং উল্লেখ করেন যে দেশের তরুণ সমাজ কখনো মাথানত করতে রাজি নয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা
এ সময় জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ইঞ্জি. সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।